আর্থিক তছরুপের ঘটনায় লালুপ্রসাদের পর এবার ঘোর বিপদে তাঁর কন্যা মিসা!
লালুপ্রসাদ যাদবের পর এবার তাঁর কন্যা মিসা ভারতীর চার্টার্ড অ্যাকাউন্টকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেজন্যই নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।
আর্থিক তছরুপের ঘটনায় লালুপ্রসাদ যাদবের পর এবার তাঁর কন্যা মিসা ভারতীও কি ইডির নজরে চলে এলেন? কারণ মিসার চার্টার্ড অ্যাকাউন্টকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেজন্যই নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।
গ্রেফতার হওয়া আধিকারিকের নাম রাজেশ আগরওয়াল। মঙ্গলবার ইডি রাজেশকে গ্রেফতার করেছে। তিনি মিসা ভারতীর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। তাঁকে দিল্লি আদালতে পেশ করা হবে।

এই গ্রেফতারির সঙ্গে সঙ্গে লালুপ্রসাদের পর এবার তাঁর কন্যা মিসা ভারতীও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে চলে এলেন বলে মনে করা হচ্ছে।
লালুর সহযোগীদের বাড়িতে আয়কর দফতরের হানার এক সপ্তাহর মধ্যেই এবার রাজেশকে গ্রেফতার করল ইডি। লালু ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে ১ হাজার কোটি টাকার আর্থিক তছরুপের মামলার সূত্রেই দিল্লির ২২টি জায়গায় ইডি তল্লাশি চালায়।
১৯৮৮ সালের বেনামি সম্পত্তি আইন অনুযায়ী এই তল্লাশি চালানো হয়েছে। এই আইন মোতাবেক দোষী সাব্যস্ত হলে ৭ বছরের জেল ও সঙ্গে জরিমানা দুটিই হতে পারে। এবারে লালু পাশাপাশি তাঁর কন্যাকেও ইডি কতটা নজরে রাখে এখন সেটাই দেখার।












Click it and Unblock the Notifications