Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ED arrests Jharkhand Minister: ৩৫ কোটির হিসাব কী! একাধিক অসঙ্গতি পেতেই গ্রেফতার রাজ্যের মন্ত্রী

ED arrests Jharkhand Minister: গ্রেফতার ঝাড়খণ্ডের গ্রামীণ বিকাশমন্ত্রী এবং সিনিয়ার কংগ্রেস নেতা আলমগীর আলম (Alamgir Alam)। আজ বুধবার সকাল থেকে দফায় দফায় তাঁকে জেরা করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। দীর্ঘ জিজ্ঞাসাবাদে একাধিক অসঙ্গতি পাওয়া গিয়েছে বলে খবর।

এরপরেই বর্ষীয়ান এই কংগ্রেসকে নেতাকে গ্রেফতার (ED arrests Jharkhand Minister) করে তদন্তকারী সংস্থা (ED)। এর আগে ব্যক্তিগত সচিব সঞ্জীব লাল এবং মন্ত্রী ঘনিষ্ঠ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এহেন গ্রেফতারের পরেই বিক্ষোভের শঙ্কায় সে রাজ্যের নিরাপত্তা বাড়ানো হয়েছে।

ED arrests Jharkhand Minister

উল্লেখ্য, ঝাড়খণ্ডের গ্রামীণ উন্নয়ন দফতরের প্রধান বীরেন্দ্র কে রামকে মানি লন্ডারিং মামলায় গ্রেফতার করা হয়। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে গ্রেফতার করা হয়। সেই মামলার সূত্র ধরে ঝাড়খণ্ডের রাঁচির বিভিন্ন অংশে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর সেই সূত্র ধরেই কংগ্রেস নেতা আলমগীর আলম (Alamgir Alam) এর ব্যক্তিগত সচিব সঞ্জীব লাল এবং তাঁর সহকারী এক ব্যাক্তির বাড়িতে হানা দেয় ইডি।

তল্লাশি চলে আরও কয়েকটি জায়গায়। তল্লাশিতে একটি ফ্ল্যাট থেকে ৩৫ কোটি টাকারও বেশি নগদ উদ্ধার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যা একেবারে চমকে দেয় তদন্তকারীদেরও। বিপুল পরিমান টাকা গুনতে আনা হয় মেশিন। প্রায় ৪৮ ঘণ্টা ধরে চলে এই কাজ। ইডির তরফে বিপুল টাকার ছবি সামনে আনা হয়। যেখানে দেখা যাচ্ছে, খাটের উপর একেবারে তাল তাল নোটের রাশি। এমনকি মন্ত্রী ঘনিষ্ঠ সহকারী জাহাঙ্গীর আলমের ফ্ল্যাট থেকে কিছু গহনা উদ্ধার করা হয়।

ঘটনাকে কেন্দ্র করে একেবারে উত্তাল হয় রাজ্য রাজনীতি। আর এই ঘটনার পর থেকেই কেন্দ্রিয় তদন্তকারী সংস্থার নজরে ছিলেন ঝাড়খণ্ডের গ্রামীণ বিকাশমন্ত্রী এবং সিনিয়ার কংগ্রেস নেতা। আজ বুধবার তাঁকে তলব করে ইডি। সকাল থেকে জেরা শুরু হয়। একাধিক প্রশ্নকে সামনে রেখে আলমগীর আলমকে জেরা করেন তদন্তকারীরা।

প্রায় ১০ ঘণ্টা ধরে চলে জেরা পর্ব। সূত্রের খবর, জেরায় একাধিক অসংতি পাওয়া গিয়েছে। এমনকি তদন্তে সহযোগিতা করছেন না। এরপরেই বর্ষীয়ান কংগ্রেস নেতাকে গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে। লোকসভা নির্বাচন চলছে। আর তার মুখে Alamgir Alam এর মতো নেতার গ্রেফতার কংগ্রেসের কাছে বড় ধাক্কা হিসাবেই দেখা হচ্ছে। যদিও নির্বাচনে আবহে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার নিয়ে বারবার সরব হয়েছে বিরোধীরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+