ভোট গণনার দিন বদল করল নির্বাচন কমিশন! নতুন করে বিজ্ঞপ্তি জারি
ভারতের নির্বাচন কমিশন দুই রাজ্যের নির্বাচনে গণনার দিন পরিবর্তন করেছে। এব্যাপারে নতুন করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রবিবার জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অরুণাচল প্রদেশ ও সিকিম বিধানসভা নির্বাচনের গণনার দিন সংশোধন করা হচ্ছে। চার জুন থেকে তা দোসরা জুন করা হচ্ছে।
সংশোধিত বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন বলেছে, অরুণাচল প্রদেশ ও সিকিম উভয় বিধানসভার মেয়াদ দোসরা জুন শেষ হচ্ছে। সেই বিবেচনায় কমিশন সাধারণ নির্বাচনের ক্ষেত্রে বিজ্ঞপ্তি সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে। প্রসঙ্গত দুই রাজ্যেই লোকসভার আসনগুলির সঙ্গে বিধানসভার নির্বাচন হচ্ছে ১৯ এপ্রিল।

তবে অরুণাচল প্রদেশ ও সিকিমে লোকসভা নির্বাচনের ভোট গণনার দিন যেমন আছে, অর্থাৎ ৪ জুন, তেমনই থাকছে বলে জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফে। ১৬ মার্চ শনিবার নির্বাচন কমিশন ঘোষণা করে, সিকিম ও অরুণাচল প্রদেশে ১৯ এপ্রিল, ২০২৪ লোকসভা ও রাজ্য বিধানসভা উভয়ের জন্যই ভোট নেওয়া হবে।
প্রসঙ্গত অরুণাচল প্রদেশে ষাটটি বিধানসভা কেন্দ্র এবং দুটি লোকসভা কেন্দ্র রয়েছে। বিধানসভা আসনগুলির মধ্যে ৫৩ টি তফশিলি উপজাতিদের জন্য সংরক্ষিত, বাকিগুলি সাধারণের জন্য।
Election Commission of India changes the counting schedule of Arunachal Pradesh and Sikkim from June 4 to June 2. pic.twitter.com/t53RwnCth5
— ANI (@ANI) March 17, 2024
অন্যদিকে, ১৬ মার্চ নির্বাচন কমিশন ঘোষণা করে ১৯ এপ্রিল ৩২ সদস্যের সিকিম বিধানসভা ভোট নেওয়া হবে। ২০১৯-এ সিকিম বিধানসভার নির্বাচনে ভোট পড়েছিল ৮১.৪৩ শতাংশ। ৩২ টি আসনের মধ্যে এসকেএম ১৭ টি আসন জিতেছিল। এই জয়ে তারা সিকিম ডেমোক্রেটিক ফ্রন্টের ২৫ বছরের শাসনের অবসান ঘটায়। নির্বাচনে এসডিএফ পায় ১৫ টি আসন।
তবে একটি ঘোষণার পরে তার পরিবর্তন নির্বাচন কমিশনের পক্ষে নতুন কোনও ঘটনা নয়। ২০২৩-এর বিধানসভা নির্বাচনের শেষ রাউন্ডে নির্বাচন কমিশন ঘোষণা করেছিল মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, তেলেঙ্গানা ও মিজোরামে ভোট গণনা করা হবে ৩ ডিসেম্বর। কিন্তু গণনার দিন দুয়েক আগে নির্বাচন কমিশন নতুন করে বিজ্ঞপ্তি দিয়ে জানায় মিজোরামে ভোট গণনা করা হবে ৪ ডিসেম্বর।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications