Heat Wave: আগামীকাল থেকে বাড়বে শুষ্ক গরমের দাপট, দ্বিতীয় দফায় বাড়তে পারে ভোটদানের সময়
তাপপ্রবাহের জন্য বাড়তে পারে ভোট গ্রহণের সময় এমনই ইঙ্গিত মিলেছে। আগামীকাল থেকে কলকাতা সহ দেশের একাধিক জেলার তাপমাত্রা বাড়বে এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এরমধ্যে দ্বিতীয় দফার ভোট কীভাবে হবে তা নিয়ে চিন্তায় রয়েছে কমিশন।
জানা গিয়েছে তাপপ্রবাহের জন্য ভোটদানের সময়সীমা বাড়ানোর আর্জি জানাতে চলেছে বিজেপি। আজই তাঁরা নির্বাচন কমিশনে যাবেন আর্জি জানাতে। গরমের কারণে দুপুরে কেউ ভোট দিতে আসতে পারবেন না সেকারণে যাতে বিকেল ৫টার পরেও ৬টা পর্যন্ত যাতে ভোট দানের সময় এলাকা ভিত্তিতে বাড়ানো যায় সেই অনুরোধ করবে বিজেপির প্রতিনিধিদল।

দ্বিতীয় দফার ভোটের আর মাত্র ৫ দিন বাকি। আগামী ২৬ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার ভোট। শুধু পশ্চিমবঙ্গ নয় দেশের বিভিন্ন প্রান্তেই একাধিক বুথে ভোট রয়েছে। এই গরমের মধ্যে কীভাবে দুপুরে ভোট দেবেন ভোটাররা তা নিয়ে উদ্বেগ রয়েছে রাজনৈতিক গুলি। ভোটের সময় বিকেল ৪টে পর্যন্ত রয়েছে। এই সময়ের মধ্যে গরমের মধ্যে অনেকেই ভোট দিতে নাও আসতে পারেন।
তাতে ভোট কমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রথম দফার ভোটে গরমের কারণে অনেকেই ভোট দিতে আসেননি। নির্বাচন কমিশনও এই নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে। ইতিমধ্যেই গরমের পরিস্থিতির উপর নজর রাখতে টাস্ক ফোর্স গঠন করেছে নির্বাচন কমিশন। সেই টাস্ক ফোর্স গরমের পরিস্থিতি নিয়ে খোঁজ খবর নিতে শুরু করেছে।
কীভাবে প্রবল তাপপ্রবাহের মধ্যে ভোট পরিচালনা করা যায় তা নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়ে গিয়েছে।গরমের কথা মাথায় রেখে ইতিমধ্যেই কমিশন বিশেষ বৈঠক করেছে। দ্বিতীয় দফার ভোটে তাপপ্রবাহ থেকে মিলবে না মুক্তিএমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উল্টে তাপপ্রবাহে পারদ আরও চড়বে। গরমের মধ্যে ভোটকর্মী-নিরাপত্তা রক্ষী থেকে শুধু নন ভোটারদের কষ্টও বাড়বে। সেকারণে আগে থেকেই গরম নিয়ে সতর্ক নির্বাচন কমিশন।
গরমে ভোটের সংখ্যা কম পড়তে পারে এমন আশঙ্কা দেখছে রাজনৈতিক দলগুলিও। গরমের মধ্যে ভোটাররা ভোট দিতে আসবেন না এমনই আশঙ্কা করে কমিশনের কাছে ভোটদানের সময়সীমা বাড়ানোর আর্জি জানাতে চলেছেন তাঁরা। ভোট দানের সময় বাড়লে বেলা পড়লে গরম এবং রোদের তেজ কম হলে ভোটাররা লাইন দিয়ে ভোট দিতে পারবেন। কাজেই ভোটের চেয়ে এখান ভোটারদের কথা বেশি ভাবছে কমিশন।
-
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
নতুন অর্থবর্ষের শুরুতেই সুদ অপরিবর্তিত, সঞ্চয়কারীদের ভরসা অটুট রাখল সরকার -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
অবৈধ ভোটারদের নাম ঢোকাচ্ছে বিজেপি, অভিযোগ মমতার, চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকেও












Click it and Unblock the Notifications