Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আরও এক উপনির্বাচন! ১ টি লোকসভা ও ৫ টি বিধানসভা আসনের জন্য দিন ঘোষণা নির্বাচন কমিশনের

নির্বাচন কমিশন এদিন ১ টি লোকসভা আসন এবং ৫ রাজ্যের ৫ টি বিধানসভা আসনের উপনির্বাচনের দিন ঘোষণা করেছে। সেখানে বলা হয়েছে মইনপুরি লোকসভা আসনের উপনির্বাচন করা হবে ৫ ডিসেম্বর। দেশের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী তথা উত্তর প্

নির্বাচন কমিশন এদিন ১ টি লোকসভা আসন এবং ৫ রাজ্যের ৫ টি বিধানসভা আসনের উপনির্বাচনের দিন ঘোষণা করেছে। সেখানে বলা হয়েছে মইনপুরি লোকসভা আসনের উপনির্বাচন করা হবে ৫ ডিসেম্বর। দেশের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী তথা উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী সমাজবাদী পার্টি নেতা মুলায়ম সিং যাদবের মৃত্যুতে আসনটি শূন্য হয়।

আরও এক উপনির্বাচন! ১ টি লোকসভা ও ৫ টি বিধানসভা আসনের জন্য দিন ঘোষণা নির্বাচন কমিশনের

ওই দিন যে পাঁচটি বিধানসভার আসনে উপনির্বাচন হবে তার মধ্যে রয়েছে উত্তর প্রদেশের রামপুর। সমাজবাদী পার্টি নেতা আজম খানকে অযোগ্য ঘোষণার জেরে রামপুর আসনটি শূন্য হয়েছে। ২০১৯-এর এপ্রিলে এক সমাবেশে ঘৃণার মন্তব্যের জেরে আজম খানকে তিনবছরের কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত।
এছাড়াও গত ৯ অক্টোবর কংগ্রেস বিধায়ক ভানওয়ার লাল শর্মার মৃত্যুতে রাজস্থানের চুরু আসনটি শূন্য হয়েছে। এই দুই বিধানসভার আসন ছাড়াো বিহারের কুরহানি, ওড়িশার পদমপুর এবং ছত্তিশগড়ের ভানুপ্রতাপপুর আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে ৫ ডিসেম্বর। ৮ ডিসেম্বব আসনগুলির ভোটগণনার দিন ধার্য করা হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+