Earthquake: ভূমিকম্পে কেঁপে উঠল মেঘালয়-সহ উত্তর-পূর্ব ভারত, কম্পনের মাত্রা রিখটার স্কেলে ৫.৪
মেঘালয়-সহ উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চল কেঁপে উঠল ভূমিকম্পে। সোমবার সন্ধ্যা ৮টা ১৯ মিনিট নাগাদ এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৪। তবে ভূমিকম্পে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর নেই। কোনও হতাহতের খবরও মেলেনি।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মেঘালয়ের চেরাপুঞ্জি থেকে ৪৯ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। শুধু মেঘালয় নয়, উত্তর-পূর্ব ভারতের অন্যান্য রাজ্যেও ভূমিকম্প অনুভূত হয়েছে। কোথাও কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে। আতঙ্কে বহু লোক রাস্তায় নেমে আসে।

মৃদু ভূমিকম্প অনুভূত হয় কলকাতা-সহ শহরতলির বিস্তীর্ণ অঞ্চলেও। উত্তর ২৪ পরগনাতেও অনুভূত হয় কম্পন। এই ভূমিকম্পের উৎসস্থল ছিল বাংলাদেশের সিলেট। রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতাও ৫.৪ ম্যাগনিটিউড। এই ভূকম্পন অনুভূত হয় মায়ানমার ও ভুটানেও।
Earthquake of Magnitude:5.4, Occurred on 14-08-2023, 20:19:47 IST, Lat: 25.02 & Long: 92.13, Depth: 16 Km ,Location: 49km SE of Cherrapunjee, Meghalaya, India for more information Download the BhooKamp App https://t.co/KDGhxTgUId @Dr_Mishra1966 @moesgoi @KirenRijiju pic.twitter.com/XFaOjG4Nz9
— National Center for Seismology (@NCS_Earthquake) August 14, 2023
আর মেঘালয়ের ভূমিকম্পের উৎসস্থল ছিল ১৬ কিলোমিটার গভীরে। মেঘালয় ছাড়াও শিলচর ও অসমের বিস্তীর্ণ অঞ্চলেও অনুভূত হয়েছে কম্পন। এই কম্পনের পরই ঘর ছেড়ে বেরিয়ে আসেন সবাই। ভূমিকম্প অনুভূত হয় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেও।












Click it and Unblock the Notifications