Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

পিঠে ছুরিকাঘাত থেকে শস্ত্রপুজো!'২০১৯ দশেরা' ঘিরে ঐতিহ্য-পরম্পরা পালিত দেশজুড়ে

কোথাও পালন হচ্ছে ' বিদ্যারম্ভম' কোথাও পালিত হচ্ছে 'শস্ত্র পুজো'। বিজয়া দশমীর দিন মাতৃ শক্তির আরাধান শেষে কোথা আজ যুদ্ধাস্ত্রে শান দেওয়ার পালা, কোথাওবা 'মগজাস্ত্রে'!

কোথাও পালন হচ্ছে ' বিদ্যারম্ভম' কোথাও পালিত হচ্ছে 'শস্ত্র পুজো'। বিজয়া দশমীর দিন মাতৃ শক্তির আরাধান শেষে কোথা আজ যুদ্ধাস্ত্রে শান দেওয়ার পালা, কোথাওবা 'মগজাস্ত্রে'! কোথাও আবার 'অশুভ' রাবণকে দহণ করে শুভশক্তির চেতনার বার্তা ..। এভাবেই ১৩০ কোটির দেশ ঐতিহ্যের বিভিন্ন রঙে বিজয়া দশমীর এই দিনকে রাঙিয়ে নিচ্ছে। একনজরে দেখে নেওয়া যাক ঐতিহ্য-আচার-রীতির রঙে আজ দেশের কিছু টুকরো টুকরো মুহূর্তের ছবি।

কেরলে 'বিদ্যারম্ভ' অনুষ্ঠানে

কেরলের তিরুবন্তপুরমে এদিন বিজয়া দশমী উপলক্ষ্যে পালিত হচ্ছে 'বিদ্যারম্ভ' অনুষ্ঠান। এদিন ছোট শিশুদের হাতে ধরে লেখা শিখিয়ে 'মগজাস্ত্রে' শান দেওয়ার রীতি পালিত হয়।

পিঠে ছুরিকাঘাত

তামিলনাড়ুর রাস্তায় এদিন চিরারিত পরম্পরা মেনে পিঠে ছুরিকাঘাত করে শক্তির আরাধনার রীতি প্রচলিত। আজ সেই ছবিই উঠে এলো বিজয়া দশমী উপলক্ষ্যে কোয়েম্বাট্যুরের রাস্তায়।

মাইসুরু রাজভবনে দশেরা উৎসব

এদিন, মাইসুরুর নতুন রাজ্যাভিষিক্ত রাজা
যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়েদিয়ার রাজপ্রাসাদের অন্তর্গত 'শামি' বৃক্ষ পুজো করেন। বিজয়া দশমী উপলক্ষ্যে পালিত হয় এই উৎসব।

মাইসুরুতে 'বজ্রমুষ্ঠী কলগা'

মাইসুরু রাজভবনে এদিন কুস্তি প্রথার অপর রূপ 'বজ্রমুষ্ঠী কলগা' পালিত হয়। বলা হয়, মার্শাল আর্টসের এটি একটি অন্যরূপ।

শস্ত্র পুজো

মাতৃশক্তি আরাধনার শেষদিনে আজ পালিত হচ্ছে 'শস্ত্র পুজো'। প্রাচীন হিন্দু মতে, বিজয়ার দিন যদি অস্ত্রশস্ত্রের পুজো পালন করা যায়, তাহলে তা যুদ্ধ ক্ষেত্রে লাভদায়ক হয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+