সুপ্রিম কোর্টের অনলাইন শুনানি চলাকালীন খালি গায়েই হাজির আইনজীবী, হতবাক বিচারপতিরা
সুপ্রিম কোর্টের অনলাইন শুনানি চলাকালীন খালি গায়েই হাজির আইনজীবী, হতবাক বিচারপতিরা
করোনা সঙ্কটের আবহে বর্তমানে মানুষের জীবন এখন অনেকটাই অনলাইন নির্ভর। তবে গ্রামাঞ্চলের তুলনায় তার ছাপ শহরাঞ্চলেই সব থেকে বেশি প্রকট। এদিকে মুদির দোকানের কেনা কাটা হোক বা পুজোর শপিং সবই চলছে অনলাইন। এমনকী লকডাউন শুরু হতে প্রায় সমস্ত নিম্ন আদালতের পাশাপাশি সুপ্রিম কোর্টও অনলাইন শুনানির রাস্তায় হাঁটে। বর্তমানে শীর্ষ আদালতের এরকমই একখান শুনানি চলাকালীন খালি গায়েই হাজির হন এক আইজীবী। আর তাতেই রীতিমতো হতবাক বিচারপতিরা।

যে আইনজীবীর বিরুদ্ধে সঠিক ড্রেস কোড না মেনে শুনানিতে হাজির হওয়ার অভিযোগ উঠেছে তিনি আবার গোটা ব্যাপারটা সম্পর্কেই উদাসীন। কোর্টের বদলে বাড়ি থেকেই শুনানি চলার কারণে তিনি ওই পোশাকে হাজির হয়েছিলেন বলেও জানান তিনি। সোমবার সুপ্রিম কোর্টে সুদর্শন টিভির বিতর্কিত শো 'বিন্দাস বোল' এর বিরুদ্ধে হওয়া একটি মামলার শুনানি চালাকালীন সময়েই এই অদ্ভূত ঘটনা ঘটে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, ওই মামলায় ওপিইণ্ডিয়ার তরফে সওয়াল করছেন অভিযুক্ত সংবাদিক।
যদিও এখনও পর্যন্ত ওই আইনজীবীর নাম প্রকাশ্যে আনা হয়নি বলেই জানা যাচ্ছে। ভার্চুয়াল শুনানির সময় যখনই ওই আইজীবীকে খালি গায়ে দেখে বিচারপতিরা মুখ খুলতে যাবেন তখনই তিনি লগআউট করে বেরিয়ে যান বলেও খবর। যদিও গোটা ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ বিচারপতি ইন্দু মালহোত্রা। এই আচরণকে ক্ষমাহীন অপরাধ বলেও অভিযুক্ত আইনজীবীর বিরুদ্ধে তোপও দাগেন তিনি। একইসাথে মামলাটি উঠেছিল বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে। তিনিও গোটা ঘটনাকে আদলত অবমাননা বলে উল্লেখ করেছেন। এমনকী আগামীতে যাতে এই ধরণের ঘটনা না ঘটে সেই বিষয়েও সলিসিটার জেনারেল তুষার মেহতাকে সতর্কও করেন তিনি।












Click it and Unblock the Notifications