Indigo Flight: মাঝ আকাশে বিমানসেবিকাকে শ্লীলতাহানি করে গারদে মদ্যপ ব্যক্তি
Indigo Flight: মাঝ আকাশে মহিলা বিমান কর্মীকে শ্লীলতাহানি। আর এই ঘটনায় এক যাত্রীকে গ্রেফতার করল পুলিশ। যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। রবিবার চাঞ্চল্যকলর ঘটনাটি ঘটেছে ইন্ডিয়া'র 6E 1428 বিমানে।
বিমানটি দুবাই থেকে অমৃতসরের উদ্দেশ্যে আসছিল। আর তা আসার সময়ে মাঝ আকাশে এক বিমানসেবিকাকে ধৃত ওই ব্যক্তি শ্লীলতাহানি করে বলে অভিযোগ। একবার নয়, একাধিকবার নানা ভাবে কুটুক্তি করা হয়েছে বলেও অভিযোগ ওই মহিলা কর্মীর।

বিমানটি অমৃতসর পৌঁছলে বিমানবন্দরেই অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে। ধৃত ওই ব্যক্তির নাম রাজিন্দর সিং বলে জানা গিয়েছে। রবিবার আটটার সঙ্গে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয় বলে প্রকাশিত খবরে দাবি করা হয়। জানা যাচ্ছে, ধৃত ওই ব্যক্তি পাঞ্জাবের অমৃতসর এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, ধৃত রাজিন্দর ব্যাপক ভাবে মদ্যপান করেছিলেন ঘটনার সময়ে। কার্যত নেশার ঘরেই মহিলা ওই বিমান সেবিকাকে বারবার হেনস্তা করে বলে জানা যায়। এমনকি শ্লীলতাহানি করা হয় বলেও জানা গিয়েছে। যা নিয়ে বিমানের মধ্যেই তীব্র চাঞ্চল্য তৈরি হয়ে যায়।
বলে রাখা প্রয়োজন, ঘটনার সময়ে বিমানের মধ্যে থাকা কর্মীরাই পরিস্থিতি সামাল দেন। যদিও পুরো বিষয়টি বিমানবন্দরকেও বার্তা দেওয়া হয়। সেই মতো পুলিশকে তৈরি রাখা হয়। বিমানবন্দরে নামতেই অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে। ইতিমধ্যে রাজিন্দর সিং কে নিজেদের হেফাজতে নিয়েছে স্থানীয় পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। তবে নেশার ঘরেই এই ধরণের কাজ তিনি করে ফেলেছেন বলে ইতিমধ্যে স্বীকার করে নিয়েছেন বলে জানা গিয়েছে।
তবে এই ঘটনায় বিমানের সুরক্ষা ফের একবার প্রশ্নের মুখে। বলে রাখা প্রয়োজন, গত কয়েকমাসে একের পর এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বিমানের মধ্যে। এমনকি প্রস্রাব করে দেওয়ার মতপো জঘন্য ঘটনাও ঘটেছে মাঝ আকাশের বিমানের। তাও আবার কিনা একেবারে নেশার মধ্যেই।

এমনকি নেশার মধ্যে এক যাত্রীর সঙ্গে অন্য যাত্রীর মারপিঠের ঘটনাও মাঝ আকাশে বিমানে ঘটে। যা নিয়ে বারবার বিতর্ক তৈরি হয়েছে। আর এর মধ্যেই এবার ইন্ডিগো অমৃতসরগামী বিমানের মধ্যে বিমানসেবিকাকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল মদ্যপ ব্যক্তির বিরুদ্ধে। যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। যদিও এই বিষয়টি ইন্ডিগোর তরফে কড়া ভাবে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।
-
তারকার ভিড় নেই, তবে পরিবারতন্ত্রের ধ্বজা পরিলক্ষিত তৃণমূলের প্রার্থী তালিকায়, টিকিট পেলেন না মন্ত্রীও -
মধ্যরাতের বদলির পর নতুন দায়িত্ব! মীনাকে ভিন্রাজ্যে পাঠাল কমিশন, নন্দিনীর ক্ষেত্রেও কী একই সিদ্ধান্ত? -
ধর্মীয় স্বাধীনতা নিয়ে মার্কিন রিপোর্টে তীব্র সমালোচনা, কড়া জবাব দিল নয়াদিল্লি -
তৃণমূলের প্রার্থী তালিকায় চমক থাকতে পারে! বাদ পড়তে পারেন হেভিওয়েটরা -
এবার নন্দীগ্রাম ও ভবানীপুর! ২০২৬ ভোটে আবারও মমতার প্রধান চ্যালেঞ্জার শুভেন্দু? কী পরিকল্পনা বিজেপির? -
'আমাদের কারও সাহায্য দরকার নেই'! রণতরী পাঠাতে দেশগুলির 'না', ক্ষুব্ধ ট্রাম্প, আর কী বললেন? -
উত্তরবঙ্গে তিন আসনে লড়বে না তৃণমূল, গৌতম দেব শিলিগুড়িতে, প্রার্থী হলেন শিবশঙ্কর, স্বপ্না -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
আজই তৃণমূলে ফিরলেন পবিত্র, নন্দীগ্রামের ভূমিপুত্রকেই শুভেন্দুর বিরুদ্ধে প্রার্থী করল শাসক দল -
ভোটের আগে ফের বড় রদবদল! কলকাতা পুলিশের DC সেন্ট্রাল সরাল নির্বাচন কমিশন, এক ধাক্কায় বদলি ১২ জেলার এসপি -
ইদের আগে কেন তড়িঘড়ি বদলি? নির্বাচন কমিশনকে তোপ দেগে প্রশ্ন তুললেন মমতা












Click it and Unblock the Notifications