'খুব তাড়াতাড়ি ভারতের উপর আরও বেশি শুল্ক চাপাতে পারি'! ইঙ্গিত দিলেন ট্রাম্প, আর কী বললেন তিনি?
রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করার জন্য ভারতের উপর এবার আরও শুল্ক চাপানোর ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে, এই বিষয়টি নিয়ে তিনি ক্ষুব্ধ। তিনি দাবি করেছেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বিষয়টি জানতেন।

গতকাল এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন যে, রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্য নিয়ে তিনি একদমই সন্তুষ্ট নন। তাঁর বক্তব্য, প্রয়োজন পড়লে খুব তাড়াতাড়িই ভারতের উপর আরও বেশি শুল্ক আরোপ করা হতে পারে। যদিও সেই সঙ্গে মোদীর প্রশংসাও করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, "মোদী একজন ভালো মানুষ, কিন্তু উনিও জানতেন যে আমি খুশি নই।"
ট্রাম্প কেন অসন্তুষ্ট, তা সরাসরি না বললেও ধারণা করা হচ্ছে যে, রাশিয়া থেকে ভারতের তেল আমদানিই এই অসন্তুষ্টির মূল কারণ। এর আগেও ট্রাম্প দাবি করেছিলেন যে, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করার আশ্বাস নাকি তিনি পেয়েছিলেন। তবে ভারত সেই দাবি অস্বীকার করে জানায় যে, এ নিয়ে কোনও আলোচনা আগে হয়নি। বর্তমানে রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের পণ্যের উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছে আমেরিকা। ফলে মোট শুল্ক বেড়ে ৫০ শতাংশে দাঁড়িয়েছে। সেইসঙ্গে, আমেরিকার বাণিজ্য চুক্তির শর্ত হিসেবেও রুশ তেল আমদানি বন্ধ করার চাপও রয়েছে ভারতের উপর।
ভারতের অবস্থান অবশ্য আগের মতোই আছে। নয়াদিল্লি জানিয়েছে যে, দেশের মানুষের স্বার্থে যেখানে সবচেয়ে সস্তায় তেল পাওয়া যাবে, সেখান থেকেই আমদানি করা হবে। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া বড় ছাড়ে তেল বিক্রি শুরু করার পরে ভারত সেই সুযোগ নেয়। চিনের পর ভারতই বর্তমানে রাশিয়ার তেলের দ্বিতীয় বৃহত্তম ক্রেতা।
-
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
ইরান যুদ্ধের মাঝেই ফের জ্বালানি ও বিদ্যুৎ নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন নরেন্দ্র মোদী, কী নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী? -
বাংলায় বিজেপি নাকি তৃণমূল, কারা গড়বে সরকার? কী বলছে সাম্প্রতিক জনমত সমীক্ষা -
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য












Click it and Unblock the Notifications