২০১৯ লোকসভা ভোট কি এগিয়ে আসছে! স্পষ্ট ইঙ্গিতে কি বোঝালেন প্রধানমন্ত্রী মোদী
২০১৯ সালের লোকসভা নির্বাচন এগিয়ে আসছে বলে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে। সেই জল্পনাতেই জল ঢেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
২০১৯ সালের লোকসভা নির্বাচন এগিয়ে আসছে বলে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে। সেই জল্পনাতেই জল ঢেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্পষ্ট ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন, আগামী জানুয়ারি মাসের মধ্যে লোকসভা ভোট হওয়ার কোনও সম্ভাবনা নেই। [২০১৯ লোকসভা ভোটে কংগ্রেসের সঙ্গে নয়, বিজেপির লড়াই হবে অন্য শক্তির সঙ্গে]

প্রধানমন্ত্রী বলেছেন, নির্বাচন নিয়ে কথা বলবেন না। অন্তত সামনের বছরের জানুয়ারি পর্যন্ত তো বটেই। লোকসভা নির্বাচন হওয়ার কথা এপ্রিল-মে মাসে। সেটাই এবছর হতে পারে বলে জল্পনা তৈরি হয়েছিল। প্রধানমন্ত্রী বার্তায় জল্পনার বেলুন আপাতত চুপসে গেল বলেই মনে করা হচ্ছে।
দলীয় বৈঠকে মোদী নির্বাচন নিয়ে বেশি কথা না বলে নেতাদের মাঠে নেমে মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। সরকার কী কী ভালো কাজ তাদের জন্য করেছে তা বোঝাতে বলেছেন।

এর পাশাপাশি মানুষের মন বুঝতে তাঁরা কী চাইছেন সেটাও জানার কথা বলেছেন মোদী। তাদের সমস্যা ও চাহিদার বিষয়গুলি আগ্রহ নিয়ে জানতে বলেছেন। এছাড়া সরকারের কাছে তাদের প্রত্যাশা কী, সেটাও জিজ্ঞাসা করতে বলেছেন।
দলীয় সূত্রে খবর, এখুনি বারবার নির্বাচন নিয়ে কথা বলে দলের রণকৌশল সকলের সামনে আনতে রাজি নয় গেরুয়া শিবির। যত দেরিতে পারা যায়, তা নিয়ে আলোচনা শুরু হোক, এমনটাই চাইছে বিজেপি।












Click it and Unblock the Notifications