Delhi: দিল্লিতে হাড়হিম করা হত্যাকাণ্ড, হাসপাতালের ভিতরে ডাক্তারকে গুলি করে খুন

আরজি কর কাণ্ডের মাঝেই দিল্লিতে ফের খুন চিকিৎসক। হাসপাতালের ভিতরেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে চিকিৎসককে গুলি করে খুন করে দুই কিশোর। প্রাথমিক ভাবে জানা গিয়েছে রাত দেড়টা নাগাদ জখম হিসে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে এসেছিলেন দুই কিশোর।

আহত দুই কিশোরের প্রাথমিক চিকিৎসা দেন সেখানে কর্তব্যরত ডাক্তার। তারপরে তারা দেখা করতে চান সেই চিকিৎসকের সঙ্গে। দেখা করার সময়ই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্চ থেকে সেই চিকিৎসককে গুলি করে হত্যা করে দুই কিশোর।

Doctor Killed

কয়েকমাস আগে কলকাতার সরকারি হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করার ঘটনা ঘটেছিল। সেই ঘটনার প্রতিবাদে গোটা দেশ উত্তাল হয়ে উঠেছিল। কর্মক্ষেত্রে চিকিৎসকদের সুরক্ষার দাবিতে চলছে আন্দোলন। এখনও থামেনি সেই আন্দোলন। সুপ্রিম কোর্টে চলছে মামলা। প্রতিবাদে কর্মবিরতি জারি রেখেছেন পশ্চিমবঙ্গের জুনিয়র ডাক্তাররা।

কর্মক্ষেত্রে চিকিৎসকদের সুরক্ষার জন্য বেশ কিছু নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি। সেটি দেখার জন্য একটি কমিটিও গঠন করে দিয়েছেন তিনি। কিন্তু তারপরেও মিলছে না সুরক্ষা। কলকাতার সাগরদত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে ফের চিকিৎসকদের মারধরের ঘটনা ঘটেছিল। মহিলা চিকিৎসকরা হাসপাতালে নিরাপদ নন বলে বারবার দাবি করেছেন।

তার মাঝেই দিল্লির এই বেসরকারি হাসপাতালে এই ঘটনা উদ্বেগ বাড়িয়েছে। হাসপাতালের কর্মীরা জানিয়েছেন, ওই দুই কিশোর হাসপাতালে চিকিৎসা করাতে এসেছিলেন রাতে। তাঁদের আঘাত লেগেছিল।

ড্রেসিং করিয়ে দেওয়ার পর হাসপাতালের চিকিৎসকের সঙ্গে দেখা করতে চান তাঁরা। তারপরেই গুলির শব্দ শুনে সেখানে ছুটে যান সকলে। গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন চিকিৎসক। কিছু বুঝে ওঠার আগেই সেখান থেকে চম্পট দেন অভিযুক্তরা। সিসিটিভি ফুটেজ দেখে তাদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+