২০২৫-এ আপনার প্রিয় সেলিব্রিটিরা কোথায় ঘুরতে গিয়েছিলেন জানেন? নাম শুনলে আপনিও অবাক হবেন
২০২৫ সাল ভ্রমণপ্রেমীদের জন্য ছিল একদম স্পেশাল। লম্বা উইকএন্ড হোক কিংবা বড় ছুটি, সবার মনেই কম বেশি ভ্রমণের হাওয়া লেগেছিল। তারকা মহলও ভ্রমণের দিক থেকে পিছিয়ে ছিল না। পাহাড়, সমুদ্র, বিদেশ থেকে শুরু করে শান্ত গ্রাম, সোশ্যাল মিডিয়ায় ভরে গিয়েছিল সেলেব ভ্যাকেশন ছবিতে। চলুন আজ জেনে নিন কোন জায়গাগুলো সেলিব্রিটিরা বেশি ভ্রমণ করেছেন।

১. মোনাকো (Monaco)-তে বসন্তের ছুটি কাটালেন রজার ফেডেরার (Roger Federer)
২০২৫-এর এপ্রিল মাসে স্ত্রী মির্কার সঙ্গে মোনাকোতে ছুটি কাটাতে দেখা গিয়েছিল টেনিস কিংবদন্তি রজার ফেডেরারকে। মন্টে কার্লো মাস্টার্স দেখতে গিয়ে শহরের রোদ ঝলমলে রাস্তায় ঘোরাঘুরি থেকে শুরু করে সমুদ্রের ধারে সময় কাটানো এবং শান্ত মুহূর্ত উপভোগ করেছেন তাঁরা। ফেডেরারের ইনস্টাগ্রাম পোস্টেই মোনাকোর বসন্তের সৌন্দর্যের সেই ছবি ধরা পড়েছে।
২. সন্তানদের নিয়ে প্যারিসে ভ্ৰমণ করেছেন রাভিনা ট্যান্ডন (Raveena Tandon)
চলতি বছরের এপ্রিল মাসে রাভিনা ট্যান্ডন তাঁর সন্তান রাশা ও রণবীরকে নিয়ে প্যারিসে ছুটি কাটিয়েছেন। ল্য মারাইয় (Le Marais)-এর রাস্তায় হাঁটা থেকে শুরু করে আইফেল টাওয়ারের সামনে ছবি তোলা, লুভর মিউজিয়াম (Louvre Museum) ঘোরা, সব মিলিয়ে একেবারে পারফেক্ট ফ্যামিলি ট্রিপ। নাচ, খাবার এবং শহর ঘোরার মুহূর্তে ভরা ছিল তাঁদের এই সফর।
৩. সুইৎজারল্যান্ডে পাহাড়ি ছুটি উপভোগ করেছেন সারা আলি খান (Sara Ali Khan)
মা অমৃতা সিং এবং ভাই ইব্রাহিমকে সঙ্গে নিয়ে এপ্রিল মাসেই সুইৎজারল্যান্ডে ঘুরতে গিয়েছিলেন সারা আলি খান। বরফ ঢাকা পাহাড়, রোদ ঝলমলে প্রাকৃতিক দৃশ্য এবং প্যারাগ্লাইডিং, সব মিলিয়ে ভ্রমণটি ছিল অ্যাডভেঞ্চার এবং শান্তির মিশেল।
৪. থাইল্যান্ডে সমুদ্র এবং রোদে ডুবে মালাইকা অরোরা (Malaika Arora)
চলতি বছরের এপ্রিল মাসে থাইল্যান্ডে একেবারে রিল্যাক্স মুডে ধরা দিয়েছিলেন মালাইকা অরোরা। সমুদ্রের ধারে হাঁটা থেকে শুরু করে নারকেল জল, ফল খাওয়া পর্যন্ত সব মিলিয়ে ভ্রমণটি ছিল খুবিই আকর্ষণীয়। সমাজ মাধ্যমে তাঁর পোস্টেই সমস্তটা ধরা পড়েছে।
৫. পরিবার নিয়ে হংকং ভ্রমণে নেহা ধুপিয়া (Neha Dhupia) এবং অঙ্গদ বেদী (Angad Bedi)
চলতি বছরের মে মাসে দুই সন্তানকে নিয়ে হংকং ভ্রমণে গিয়েছিলেন নেহা ধুপিয়া এবং অঙ্গদ বেদী। সমুদ্র সৈকতে বালির দুর্গ বানানো থেকে শুরু করে ট্রাম রাইড পর্যন্ত ভ্রমণটা ছিল একেবারে ফ্যামিলি-ফ্রেন্ডলি। সেই সঙ্গে ছিল দারুণ সব খাবারের অভিজ্ঞতা।
৬. মায়ামিতে বন্ধুদের সঙ্গে মজার ছুটি কাটিয়েছেন অনন্যা পাণ্ডে (Ananya Panday)
চলতি বছরের জুন মাসে মায়ামিতে ছুটি কাটাতে গিয়েছিলেন অনন্যা পাণ্ডে। বোট রাইড থেকে শুরু করে বন্ধুদের সঙ্গে হাসি মজা এবং প্রচুর খাবার, সব মিলিয়ে তাঁর এই সফর ছিল আকর্ষণীয়। সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্টেই সেখানকার রোদ ঝলমলে দিন এবং হালকা-ফুরফুরে মুহূর্তগুলি দেখা গিয়েছিল।
৭. অকল্যান্ডে ইয়ট ভ্রমণে রাজকুমার রাও (Rajkummar Rao) ও পত্রলেখা (Patralekhaa)
জুলাই মাসে নিউজিল্যান্ডের অকল্যান্ডে ছুটি কাটিয়েছেন রাজকুমার রাও এবং পত্রলেখা। ইয়টে চেপে সমুদ্রে ঘোরা থেকে শুরু করে শহরের স্কাইলাইন দেখা এবং একসঙ্গে সময় কাটানো পর্যন্ত সব মিলিয়ে রোমান্টিক ও অ্যাডভেঞ্চারাস ট্রিপ ছিল তাঁদের।
৮. লেক ডিস্ট্রিক্টে শান্তির খোঁজে মনীষা কৈরালা (Manisha Koirala)
ব্যস্ত কাজের ফাঁকে চলতি বছরের জুলাই মাসে ইংল্যান্ডের লেক ডিস্ট্রিক্টে গিয়েছিলেন মনীষা কৈরালা। পাহাড়, হ্রদ এবং সবুজ মাঠের মাঝে নিজেকে খুঁজে পাওয়ার মুহূর্ত কাটিয়েছেন তিনি। নিরিবিলি পরিবেশ এবং প্রকৃতির কাছাকাছি সময়টাই ছিল তাঁর এই সফরের মূল আকর্ষণ।
৯. লন্ডনে শিল্পের টানে মীরা রাজপুত (Mira Rajput)
চলতি বছরের জুলাই মাসে লন্ডনের ন্যাশনাল গ্যালারিতে একা সময় কাটান মীরা রাজপুত। তাঁর এই ভ্রমণে শুধুই ঘোরাঘুরি নয়, শিল্প এবং ইতিহাস দেখার গুরুত্বের কথাও তুলে ধরেছেন তিনি। তাঁর মতে, মিউজিয়াম না দেখলে ভ্রমণ অসম্পূর্ণ থেকে যায়।
১০. ফ্রান্সের Saint-Emilion-য় শান্ত ছুটি কাটিয়েছেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)
ফ্রান্সের ছোট্ট শহর Saint-Emilion-য় ছুটি কাটিয়েছেন সচিন তেন্ডুলকর। পুরনো গ্রাম এবং নিরিবিলি পরিবেশে সময় কাটিয়ে ক্রিকেটের কোলাহল থেকে কিছুটা দূরে শান্তি খুঁজে নেন তিনি। সমাজ মাধ্যমে পোস্ট করা ছবিতে গ্রামের স্নিগ্ধ সৌন্দর্য ধরা পড়েছে।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications