ডিভোর্সি দম্পতি একে–অপরের বিরুদ্ধে ৬০টির বেশি মামলা দায়ের, অবাক সুপ্রিম কোর্ট

ডিভোর্সি দম্পতি একে–অপরের বিরুদ্ধে ৬০টির বেশি মামলা দায়ের, অবাক সুপ্রিম কোর্ট

বিচ্ছেদ হওয়ার পরও একে–অপরের সঙ্গে যুক্ত হয়ে রয়েছেন এখনও। বিভিন্ন অছিলায় এই দম্পতি একে–অপরের সমউখীন হয়ে চলেছেন। আর সেই মামলায় নাজেহাল হচ্ছে ভারতের শীর্ষ আদালত। এরকমই অদ্ভুত মামলার মুখোমুখি হতে হল সুপ্রিম কোর্টকে। গত ৪১ বছর ধরে বিবাহ বিচ্ছিন্ন দম্পতি ৬০টির বেশি মামলা দায়ের করেছে একে–অপরের বিরুদ্ধে। যা দেখে চোখ কপালে উঠেছে দেশের শীর্ষ আদালতের।

ডিভোর্সি দম্পতি একে–অপরের বিরুদ্ধে ৬০টির বেশি মামলা দায়ের, অবাক সুপ্রিম কোর্ট


বুধবার সুপ্রিম কোর্ট ওই দম্পতিকে নিজেদের মধ্যে হওয়া বিরোধ নিষ্পত্তি করতে বলেছে এবং সুপ্রিম কোর্ট এও জানিয়েছে যে আইনজীবীদের '‌চতুরতা’‌কে চিহ্নিত করতে হবে। কারণ কেন আইনজীবী দম্পতির মধ্যে এই মামলাগুলি মিটিয়ে না নিতে বলে সুপ্রিম কোর্টে যেতে বলেছে। আইনজীবীদের ওপর বেজায় চটেছে শীর্ষ আদালত।

সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি এন ভি রমানা নেতৃত্বাধীন বেঞ্চ বুধবার বলেন, '‌এটা কি হচ্ছে। কিছু মানুষ লড়াই করতে পছন্দ করেন। তারা সবসময় আদালতে আসেন। তাদের আদালতে না এলে রাতের ঘুম হয় না।’‌ সুপ্রিম কোর্টের বেঞ্চ দম্পতির আইনজীবীদের জানিয়েছে যে বিচ্ছিন্ন দম্পতিকে নিজেদের মধ্যে তাঁদের বিরোধ নিষ্পত্তি করতে বলুন। ৩০ বছরের বৈবাহিক জীবন ও ১১ বছরের বিবাহ বিচ্ছিন্ন হওয়ার পর এই দম্পতি ৬০টির বেশি মামলা করেছেন একে–অপরের বিরুদ্ধে, যা দেখে রীতিমতো তাজ্জব বনে যান বেঞ্চের আরও দুই বিচারপতি কৃষ্ণ মুরারি ও হিমা কোহলি।

মধ্যস্থতার জন্য দম্পতিকে উপদেশ দেওয়ার সময় বেঞ্চ স্পষ্ট করে জানিয়েছে যে মধ্যস্থতা একটি সময়–সীমার প্রক্রিয়া, এই সময় তাঁরা অন্য কোনও মুলতুবি মামলাগুলি অনুসরণ করতে পারবে না। শীর্ষ কোর্ট বলে, '‌উভয় দিকে থাকতে পারবেন না। যে কোনও একটা দিক আপনাকে বেছে নিতে হবে।’‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+