Dibrugarh Express Accident:গত দুই বছরে রেল দুর্ঘটনার ছড়াছড়ি সারা ভারত জুড়ে, শীর্ষে পূর্ব ভারত
Dibrugarh Express Accident: গত দুই বছরে সারা দেশে বেশ কয়েকটি রেল দুর্ঘটনা হয়েছে। সেই ঘটনাগুলিতে অসংখ্য প্রাণহানি এবং অনেকের অঙ্গহানি হয়েছে। এই ধরনের ট্রাজেডি প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তার কথা উঠেছে বারে বারে।
গতমাসে উত্তরবঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই এদিন অর্থাৎ বৃহস্পতিবার উত্তর প্রদেশের গোণ্ডায় ফের রেল দুর্ঘটনা। এখানে গত দুই বছরে কয়েকটি বড় দুর্ঘটনার বিবরণ দেওয়া হল।

- ডিব্রুগড় এক্সপ্রেস দুর্ঘটনা
বৃহস্পতিবার দুপুরে উত্তর প্রদেশের গোন্ডায় লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেসের অন্তত ১০ থেকে ১২ টি কামরা। এখনও পর্যন্ত ঘটনায় দুই থেকে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। অন্যদিকে বেশ কয়েকজন যাত্রীর গুরুতর জখম হওয়ার খবর এসেছে। ইতিমধ্যে শুরু হয়েছে উদ্ধারকাজ। অসমের মুখ্যমন্ত্রী এই ঘটনায় দুঃথপ্রকাশ করেছেন। অন্যদিকে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আহতদের চিকিৎসা নিশ্চিত করতে জেলা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
- কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা
১৭ জুন নিউ জলপাইগুড়ির কাছে রাঙাপানিতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে একটি মালগাড়ি ধাক্কা মারে। ওই ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়। গত মঙ্গলবার অর্থাৎ ১৬ জুলাই তদন্ত রিপোর্ট প্রকাশ করা হয়েছে। সেখানে রেলের একাধিক গাফিলতির কথা উল্লেখ করা হয়েছে। সিগন্যাল সিস্টেম থেকে শুরু করে স্টেশন মাস্টারের ভূমিকা একের পর এক গাফিলতি প্রকাশ্যে এসেছে।
- অন্ধ্রপ্রদেশে দুর্ঘটনা
২০২৩-এর ২৯ অক্টোবর অন্ধ্রপ্রদেশের বিজয়নগরমে বিশাখাপত্তনম-পালাসা যাত্রীবাহী ট্রেনের সঙ্গে বিশাখাপত্তনম-রায়গাদা যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। সেই ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়। সেই দুর্ঘটনায় সংকেতের ব্যর্থতা ও মানবিক ত্রুটিকেই দায়ী করা হয়েছিল।
- বিহারে উত্তর-পূর্ব এক্সপ্রেস লাইনচ্যুত
২০২৩-এর ১১ অক্টোবর ১২৫০৬ আনন্দ-বিহার টার্মিনাল-কামাখ্যা জংশন উত্তর-পূর্ব এক্সপ্রেস বিহারের বক্সারের রঘুনাথপুর স্টেশনের কাছে লাইনচ্যুত হয়। সেই ঘটনায় চারজন নিহত এবং সত্তরের বেশি যাত্রী আহত হন। সেই ঘটনায় রেলের আরও ভাল রক্ষণাবেক্ষণ এবং সুরক্ষার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।
- লখনৌ-রামেশ্বরম এক্সপ্রেসে আগুন
২০২৩-এর ২৫ অগাস্ট লখনৌ-রামেশ্বরম ভারত গৌরব ট্রেনে আগুন লেগে নয় যাচ্রীর মৃত্যু হয় এবং ২০ জু আহত হয়েছিলেন। প্রাথমিক তদন্তে জানুা গিযেছিল, কোচের ভিতরে যাত্রীরা গ্যাস সিলিন্ডার দিয়ে রান্না করছিলেন। সেখানে গ্যাস লিক থেকেই আগুনেরপ সূত্রপাত।
- ফলকনুমা এক্সপ্রেসে আগুন
২০২৩-এর ৭ জুলাই হাওড়াগামী ফলকনুমা এক্সপ্রেসে আগুন লাগে। তেলেঙ্গানার বোম্বাইপল্লি ও পাগিদিপল্লির মধ্যে এই ঘটনা ঘটে। বিপর্যয়ের আগেই যাত্রীদের সরিয়ে নিতে সক্ষম হয়েছিল রেল কর্পৃপক্ষ। তারপরেই ট্রেনগুলিতে উন্নত অগ্নিনির্বাপণ ব্যবস্থা প্রয়োজনীয়তার ওপরে জোর দেওয়া হয়।
- লাইনচ্যুত বিজয়ওয়াড়া-চেন্নাই জন শতাব্দী এক্সপ্রেস
২০২৩-এর ৯ জুন চেন্নাইয়ের কাছে বেসিন ব্রিজে লাইনচ্যুত হয় বিজয়ওয়াড়া-চেন্নাই জন শতাব্দী এক্সপ্রেস। ওই ঘটনায় কেউ হতাহত হয়নি।
- লাইনচ্যুত নীলগিরি মাউন্টেন রেল
২০২৩-এর ৮ জুন কুনুর স্টেশনের কাছে লাইনচ্যুত হয় উটি থেকে মেট্টুপালায়ানগামী নীলগিরি মাউন্টেন রেল। তবে ওই ঘটনায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি।












Click it and Unblock the Notifications