জঙ্গি-যোগে গ্রেফতার দেবেন্দ্র সিংহের পুলিশি জেরায় ধরা পড়লো একাধিক অসঙ্গতি
জঙ্গি-যোগে গ্রেফতার দেবেন্দ্র সিংহের পুলিশি জেরায় ধরা পড়লো একাধিক অসঙ্গতি
শনিবার দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার মীরবাজার থেকে লস্কর-ই-তইবা ও হিজবুল মুজাহিদিন জঙ্গিদের গাড়ি থেকে গ্রেফতার করা হয় জম্মু-কাশ্মীরের ডিএসপি দেবেন্দ্র সিংকে। ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, এর জন্য কেড়ে নেওয়া হতে পারে তার রাষ্ট্রপতি পুরষ্কারও।

সূত্রের খবর, শ্রীনগর বিমানবন্দরে অ্যান্টি হাইজ্যাকিং স্কোয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ছিলেন তিনি। পাশাপাশি যে দু’জন জঙ্গির সঙ্গে গাড়ি করে যাচ্ছিলেন তিনি, সেই গাড়ি থেকে একাধিক একে-৪৭ রাইফেল ও গ্রেনেড উদ্ধার করা হয়েছে বলেও জানা যাচ্ছে।
যদিও এদিকে গোপন পুলিশি জেরায় ওই আধিকারিক জানিয়েছেন হিজবুল মুজাহিদিন জঙ্গি রিয়াজ নাইকোকে খতম করার উদ্দেশ্যে তিনি সম্প্রতি একটি মিশনে ছিলেন। যদিও এই যুক্তির পিছনে এখনও তিনি কোনও যথাযথ প্রমাণ দিতে পারেননি বলেও জানা যাচ্ছে। তদন্তকারী আধিকারিকেরা জানিয়েছেন ইতিমধ্যেই তার কথা কথা উঠে এসেছে একাধিক অসঙ্গতি।
সূত্রের খবর, জঙ্গি-যোগের কারণে সাসপেন্ড করার পর বর্তমানে ওই পুলিশ আধিকারিকের অফিস ও বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। বর্তমানে তিনি শ্রীনগর বিমানবন্দরের হাইজ্যাকিং বিরোধী শাখায় রয়েছেন। পাশাপাশি পুলিশ সূত্রে আরও খবর ওই আধিকারিককে কোনও আন্ডার-কভার কাউন্টার জঙ্গি দমন মূলক অপারেশন পরিচালনা করার আদেশ দেওয়া হয়নি।
এদিকে গত বছর জঙ্গি হামলায় কাশ্মীরে আপেল বাগানে পাঁচ শ্রমিকসহ মোট ১১ জনের মৃত্যু হয়। উপত্যকার প্রাক্তন স্পেশাল পুলিশ কর্মকর্তা (এসপিও) তথা হিজবুল জঙ্গি নাভেদ বাবুর নেতৃত্বেই সেই হত্যাকাণ্ড চালানো হয়েছিল। তার পর থেকেই তার গতিবিধির ওপর নজর ছিল পুলিশের। এর আগে ২০১৩ সালে খবরের শিরোনাম হন দেবেন্দ্র। ফাঁসির আগে একটি চিঠিতে তার কথা উল্লেখ করেছিলেন সংসদ ভবন হামলায় মৃত্যু দণ্ডপ্রাপ্ত আফজাল গুরু।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications