Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিজেপির হেভিওয়েট নেতার আত্মীয়ের চটজলদি ভ্যাকসিন গ্রহণকে কেন্দ্র করে সমালোচনার ঝড়, উঠছে প্রশ্ন

বিজেপির হেভিওয়েট নেতার আত্মীয়ের চটজলদি ভ্যাকসিন গ্রহণকে কেন্দ্র করে সমালোচনার ঝড়, উঠছে প্রশ্ন

মহারাষ্ট্র জুড়ে যেখানে বারবার ভ্যাকসিনের কমতির প্রশ্ন উঠে আসতে শুরু করছে, সেখানে সেরাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপির তাবড় নেতা দেবেন্দ্র ফড়নবীশের এক আত্মীয়ের চটজলদি ভ্যাকসিন পেয়ে যাওয়ার ঘটনা নিয়ে সরব হয়েছে নেট মাধ্যম। প্রশ্ন উঠছে দেবেন্দ্র ফড়নবীশের আত্মীয় তন্ময়ের বয়স নিয়েও । কারণ দেশে এই মুহূর্তে কেবল ৪৫ বছরের উর্ধের নাগরিক এবং ফ্রন্টলাইন ওয়ার্কার, স্বাস্থ্যকর্মীরাই ভ্যাকসিন পেতে পারেন সরকারি নিয়ম অনুযায়ী। কংগ্রেস থেকে শুরু করে একাধিক নেটনাগরিক এই নিয়ে প্রশ্ন তুলেছেন।

কেন সমালোচনা?

কেন সমালোচনা?

প্রসঙ্গত, সম্পর্কে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাইপো তিনি। সেই তন্ময় ফড়নবীশ সোমবারই ইনস্টাগ্রামে একটি ছবি আপলোড করেন। সেখানে দেখা যায়, তিনি ভ্যাকসিন নিচ্ছেন। প্রশ্ন ওঠে তন্ময় ফড়নবীশের বয়স নিয়ে। এক জনপ্রিয় কংগ্রেসের দাবি ফড়নবীশের আত্মীয় তন্ময়ের বয়স ২২। আর সেই জায়গা থেকেই প্রশ্ন উঠছে ৪৫ বছরের নিচে হয়েও কী করে তন্ময় ভ্যাকসিন পেলেন? যেখানে নিয়ম অনুযায়ী যোগ্যপ্রাপকরাই ভ্যাকসিন পেতে অপেক্ষা করছেন!

সরব কংগ্রেস

সরব কংগ্রেস

কংগ্রেসের প্রশ্ন যেখানে কেবলমাত্রা স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, ফ্রন্ট লাইন ওয়ার্কার এবং ৪৫ বছরের উর্ধের মানুষরাই ভ্যাকসিন পেতে পারেন, সেখানে কোন ক্ষমতা বলে দেবন্দ্র ফড়নবীশের ভাইপো এই ভ্যাকসিন পাচ্ছেন? এছাড়াও কংগ্রেসের প্রশ্ন যেখানে ভ্যাকসিনের কমতি রয়েছে, সেখানে এই ঘটনা কী করে সম্ভব হয়?

 উদ্ধবের কাছে আর্জি

উদ্ধবের কাছে আর্জি

এদিকে, দেবেন্দ্র ফড়নবীশের আত্মীয়ের এই ঘটনা ঘিরে গর্জে উঠছে কংগ্রেস। তারা উদ্ধব ঠাকরের কাছে দরবার করে জানিয়েছে, যে তন্ময় ফড়নবীশকে যেন গ্রেফতার করা হয়। কংগ্রেসের অভিযোগ আইন ভাঙার কারণে তন্ময়কে গ্রেফতার করুক উদ্ধব সরকার।

 পরিবারতন্ত্রে খোঁচা

পরিবারতন্ত্রে খোঁচা

এদিকে, মহারাষ্ট্র কংগ্রেস এই ইস্যুকে হাতিয়ার করে পরিবারতন্ত্রের প্রশ্নে বিজেপিকে খোঁচা দিতে ছাড়েনি। সাফ ভাষায় মোদীর কাছে তাঁদের প্রশ্ন, কোন আইনের আওতায় বিজেপি নেতাদের পরিবারের ৪৫ বছরের নিম্নের সদস্য ভ্যাকসিন পাচ্ছেন? তাদের দাবি ফড়নবীশ পরিবার যেভাবে আই লঙ্ঘন করেছে তা দেখছে গোটা মহারাষ্ট্রের মানুষ।

প্রতীকী ছবি

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+