গুজরাতের করোনা হাসপাতালে বিধ্বংসী আগুন! প্রাণ হারালেন ৫ রোগী, আহত বহু
রাতে ডাক্তার শেষবার দেখে যাওয়ার পর আইসিইউতে ঘুমিয়ে ছিলেন প্রায় ১১ জন রোগী। কিন্তু কে জানত মারণ করোনা হাত থেকে বাঁচতে হাসপাতালে এসে পড়তে হবে বিধ্বংসী আগুনের কবলে। ঘটনাটি ঘটেছে গুজরাটের রাজকোটের সর্দার নগরে শিবানন্দ জেনারেল অ্যান্ড মাল্টি-স্পেশ্যালিটি ট্রাস্ট হাসপাতালে। শুক্রবার ভোরে রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে প্রাণ গেল প্রায় ৫ জন করোনা রোগীর। সঙ্গে আহত আরও অনেকে।

তবে কী ভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। তবে হাসপাতালে উপস্থিত প্রত্যক্ষদর্শীদের মতে প্রাথমিক ভাবে ইনটটেনসিভ কেয়ার ইউনিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত। তারপর তা ধীরে ধীরে পার্শ্ববর্তী কয়েকটি ওয়ার্ডে ছড়িয়ে পড়ে। সূত্রের খবর, রাজকোটের এই হাসপাতালেই দীর্ঘদিন থেকেই করোনা রোগীদের চিকিৎসা চলছিল। গতকাল পর্যন্ত সেখানে ভর্তি ছিলেন প্রায় ৩৩ জন করোনা রোগী। এদিকে সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে আইসিইউ ইউনিটেই। আহতও রোগীরাও মূলত ওই ওয়ার্ডেই ছিলেন বলে জানা যাচ্ছে।
তবে দমকল ও প্রশাসনের তৎপরতায় কিছু সময় পরেই আগুন নিয়্ন্ত্রণে আনা সম্ভব হয়। একইসাথে হাসপাতালের বাকী রোগীদেরও অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে বলে জানা যাচ্ছে। গুরুতর জখম রোগীদেরও আপদকালীন ভিত্তিতে চিকিৎসা শুরু হয়েছে বলে খবর। খুব সম্ভবত শর্ট সার্কিট থেকে এই দুর্ঘটনা বলে ধারণা ওয়াকিবহাল মহলের। যদিও ঠিক কী কারণে আগুন লাগল তা জানতে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি।
-
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
নতুন অর্থবর্ষের শুরুতেই সুদ অপরিবর্তিত, সঞ্চয়কারীদের ভরসা অটুট রাখল সরকার -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
অবৈধ ভোটারদের নাম ঢোকাচ্ছে বিজেপি, অভিযোগ মমতার, চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকেও -
আরও শক্তিশালী হল VerSe Innovation, সংস্থার বোর্ডে গুরুত্বপূর্ণ পদে যোগ দিলেন পিআর রমেশ -
ভোটের আগে প্রস্তুতি জোরদার! কোথায় কত নোডাল অফিসার? বিজ্ঞপ্তি প্রকাশ করল কলকাতা পুলিশ












Click it and Unblock the Notifications