ভারতে টিকটকের বিকল্প চিঙ্গারি! ইতিমধ্যেই ২৫ লক্ষের বেশি ব্যবহারকারীর কাছে জনপ্রিয়

ভারতে টিকটকের বিকল্প চিঙ্গারি! ইতিমধ্যেই ২৫ লক্ষের বেশি ব্যবহারকারীর কাছে জনপ্রিয়

সোশ্যাস মিডিয়ায় চিন বিরোধী মনোভাব তুঙ্গে। এর ফলে অনেত দেশি অ্যাপ চিনা অ্যাপের জায়গা দখল করে নিচ্ছে। এমনই একটি অ্যাপ হল চিঙ্গারি। যার ব্যবহারকারী সংখ্যা ইতিমধ্যেই ২৫ লক্ষ পেরিয়ে গিয়েছেন। গুগল প্লেস্টোরে দেখা যাচ্ছে অ্যাপটি বাজার আসে ২০১৮-র নভেম্বরে।

 টিকটকের ভারতীয় সংস্করণ

টিকটকের ভারতীয় সংস্করণ

যা তৈরি করেছেন ছত্তিষদড়, ওড়িশা, কর্নাটকের আইটি প্রফেশনাল আর ডেভেলপাররা। ২৮ জুন পর্যন্ত সারা দেশে এই অ্যাপের জনপ্রিয়তাও আস্তে আস্তে বেড়েছে। ওই সময় পর্যন্ত ২.৫ মিলিয়নের বেশি ডাউনলোডও হয়েছে।

চিঙ্গারির প্রধান একজন বাঙালি, নাম সুমিত ঘোষ। ছত্তিশগড়ের ভিলাইয়ের বাসিন্দা তিনি। ২০১৮-র নভেম্বরে গুগল প্লেতে এই অ্যাপটিকে ছাড়া হয়েছিল।

১০ দিনে ৫ লক্ষ ৫০ হাজারের মাইলস্টোন

১০ দিনে ৫ লক্ষ ৫০ হাজারের মাইলস্টোন

ছোট ভিডিও শেয়ারিং অ্যাপ মাত্র ১০ দিনেই ৫ লক্ষ ৫০ হাজার ডাউনলোডের মাইলস্টোন পেরিয়ে যায়। জানিয়েছেন কো ফাউন্ডার সুমিত ঘোষ।

 ২০ শতাংশ ব্যবহারকারী ব্যবহার করেন দেড় ঘন্টা

২০ শতাংশ ব্যবহারকারী ব্যবহার করেন দেড় ঘন্টা

কো ফাউন্ডার সুমিত ঘোষের দাবি, এই অ্যাপের অন্তত ২০ শতাশং ব্যবহারকারী প্রতিদিন প্রায় ১.৫ ঘন্টা সময় ব্যয় করেন এই অ্যাপের পিছনে। এছাড়াও ব্যবহারকারীদের রোজ ব্যবহারের সময়ের গড় ৭.৫ মিনিট।।

যেভাবে ব্যবহার

যেভাবে ব্যবহার

চিঙ্গারি পাওয়া যাচ্ছে অ্যান্ড্রয়েড এবং আইফোনে। ইনস্টলের পর অ্যাপটিতে খুললে, সার্ভিস এবং প্রাইভেসি পলিসি দেখাবে। যা ব্যবহারকারীকে গ্রহণ করতে হবে। এরপর ব্যবহারকারীকে হিন্দি, বাংলা, তামিল, গুজরাতি, কন্নড়, মারাঠি, ওডিয়া, ইংরেজি, মালায়লম এবং পঞ্জাবি ভাষার থেকে একটি ভাষাকে বেছে নিতে হবে। ভাষা নির্দিষ্ট করার পরেই মেন স্ক্রিনের তিনটি ট্যাব খুলে যাবে। সেগুলি হল, ভিডিও, নিউজ এবং গেম জোন। ভিডিও পার্টটা অনেকটাই টিকটকের মতো। গেম জোনটিও খুব ভাল। অন্যদিকে নিউজ জোনে পাবেন নিজের পছন্দসই নিউজ পাবলিসার্সসকে। এই অ্যাপ ব্যবহার করে হোয়াটসঅ্যাপ স্টেটাসও ডাউনলোড করা যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+