সিএএ পরবর্তী ধাপ রোহিঙ্গাদের বিতারিত করা, বললেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং
নাগরিকত্ব সংশোধনী ইস্যুতে এখনও উত্তপ্ত গোটা দেশ৷ কর্নাটক, কলকাতা থেকে মুম্বই; তামিলনাড়ু, উত্তরপ্রদেশ থেকে কাশ্মীর। সব স্থানেই সিএএ বিরোধী বিক্ষোভ দেখাচ্ছে কয়েক হাজার বিক্ষোভকারীরা। এদিকে এই বিক্ষোভ নিয়ে বিজেপি বিরোধীদের তোপ দেগেছে। বিজেপির অভিযোগ, দেশের মুসলিমদের ও জনগণকে ভুল বোঝাচ্ছে বিরোধীরা। এই আবহেই এবার রোহিঙ্গা মুসলিমদের হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় মন্ত্রী৷

শুক্রবার জম্মুতে এই প্রসঙ্গে এক সভায় কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানান, জম্মু ও কাশ্মীর সহ গোটা দেশজুড়ে নাগরিকত্ব সংশোধনী আইন প্রয়োগ করা হবে৷ এবং এর পরবর্তী ধাপ হবে দেশে থাকা রোহিঙ্গা শরণার্থীদের দেশ থেকে বিতারিত করা। এর আগেও জম্মু থেকে রোহিঙ্গাদের বিতারিত করার দাবি জানিয়েছিল বিজেপি, জম্মু ও কাশ্মীর ন্যাশনাল প্যান্থারস পার্টি, আরএসএস ও বিশ্ব হিন্দু পরিষদ।
জিতেন্দ্রর কথায়, 'রোহিঙ্গাদের এ দেশ ছেড়ে যেতেই হবে৷ বিশদে সবকিছু খতিয়ে দেখা হবে৷ এই আইনে তাদের কোনও লাভের ব্যাপার নেই৷' গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও যোধপুরের সভা থেকে হুঁশিয়ারি দিয়েছেন, নয়া নাগরিকত্ব আইন নিয়ে এক ইঞ্চিও পিছু হটবে না বিজেপি। শাহের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মায়াবতী, কেজরিওয়াল, সমাজবাদী পার্টি, বামেরা জোট বেঁধে মানুষকে বিভ্রান্ত করছেন।
জিতেন্দ্র সিং বলেন, 'সিএএ-তে উল্লেখিত ৬টি ধর্মের কোনওটাই তারা নয়। আইনে উল্লেখিত তিনটি দেশের কোনওটা থেকেও তারা আসে না। তারা মায়ানমার থেকে এসেছে এবং সেখানেই তাদের ফিরে যেতে হবে।' উল্লেখিত জম্মু ও সাম্বা জেলায় ১৩,৭০০ বিদেশির বসবাস। এদের মধ্যে বাংলাদেশী যেমন আছে তেমনই রয়েছে রোহিঙ্গারাও। এদের বিষয়ে জিতেন্দ্র সিং মন্তব্য করেন, 'আমাদের বিষয়টি তদন্ত করে দেখতে হবে যে এরা বাংলা থেকে কী ভাবে এখআনে এসে পৌঁছাল। তাদের ট্রেনের টিকিটের ভাড়াই বা কে দিল।'
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications