কাশ্মীরের বন্দে ভারতের ভাড়া মাত্র ২০০০, ১৩ ঘণ্টার জার্নিতে প্রথম স্টপেজ কোথায় দেবে এই 'সেমি বুলেট'
Vande Bharat Sleeper Train: খুব শীঘ্রই দিল্লি এবং শ্রীনগরের মধ্যে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। খুব শীঘ্রই এই সংক্রান্ত সিদ্ধান্তের কথা জানাবে রেল। প্রস্ততি একেবারে শেষ পর্যায়ে আছে বলে জানা যাচ্ছে। যা খবর, আগামী কয়েকমাসের মধ্যেই দিল্লি এবং শ্রীনগরের মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস (Delhi to Kashmir Vande Bharat Sleeper Train) চলতে পারে।
এই রুটে যাতায়াত করতে দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ট্রেনের ১৩ ঘণ্টা সময় নেবে। দীর্ঘ এই যাত্রাপথে আম্বালা ক্যান্ট, লুধিয়ানা, জম্মু তাবি, শ্রী মাতা বৈষ্ণো দেবী কাটরা এবং বানিহালের মতো স্টেশনগুলিতে স্টপেজ এই ট্রেন (Vande Bharat Sleeper Train) দেবে বলে জানা যাচ্ছে।

- Vande Bharat Sleeper Train: যাত্রাপথে ১৩ ঘণ্টা সময় নেবে
দিল্লি এবং শ্রীনগরের মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে দীর্ঘ সময় ধরে প্রতীক্ষায় আছেন পর্যটকরা। এমনকী সে রাজ্যের মানুষও এই বিষয়ে অপেক্ষা করছেন। দুই রাজ্যের মধ্যে ট্রেন চালু হলে কাশ্মীরে পর্যটক আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। তাতে অর্থনীতি আরও মজবুত হবে। জানা যাচ্ছে, এই দুই রাজ্যের মধ্যে বন্দে ভারত চলতে ১৩ ঘণ্টা সময় নেবে। দিল্লি থেকে রাতে ছাড়বে এবং শ্রীনগর সকালে পৌঁছে দেবে এই ট্রেন। এখনও পর্যন্ত যা খবর, সন্ধ্যা ৭টার সময় দিল্লি থেকে ছাড়বে এই ট্রেন। এবং সকাল ৮টায় শ্রীনগর পৌঁছে দেবে।
- Vande Bharat Sleeper Train: কোন কোন ক্লাস থাকবে?
দিল্লি-শ্রীনগর বন্দে ভারত স্লিপার ট্রেনে ১১টি এসি 3-টায়ার কোচ, চারটি এসি 2-টায়ার কোচ এবং একটি প্রথম এসি কোচ থাকবে। যা জানা যাচ্ছে, বন্দে ভারত স্লিপার সরাসরি শ্রীনগর যাবে না বলে জানা যাচ্ছে। এই ট্রেন প্রথমে বৈষ্ণদেবী কাটরা স্টেশন পর্যন্ত যাবে। এরপর আরও একটি বন্দে ভারত এক্সপ্রেসে কাটরা থেকে শ্রীনগর পৌঁছবেন ভারতের প্রথম সেমি বুলেট।
- Vande Bharat Sleeper Train: কত টাকা ভাড়া?
দিল্লি থেকে শ্রীনগর বন্দে ভারত স্লিপার ট্রেনের ভাড়া একেবারেই বাজেটফ্রেন্ডলি রাখা হচ্ছে বলে খবর। যা খবর, এসি 3-টায়ার কোচের ভাড়া ২০০০ টাকা, এসি 2-টায়ার কোচ ২৫০০ টাকা এবং এবং প্রথম এসি কোচের ভাড়া মাত্র ৩০০০ টাকা রাখা হতে পারে বলে শোনা যাচ্ছে। যদিও এই বিষয়ে রেলের তরফে কিছু এখনও পরিন্ত সরকারি ভাবে জানানো হয়নি। খুব শীঘ্রই এই সংক্রান্ত ঘোষণা করা হতে পারে।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications