Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

৮৫ বছরে রেকর্ড গরম অগাস্টে, ১৯০১ সালের পর উষ্ণতম মাস কাটাল রাজধানী

উষ্ণতম অগাস্ট মাস কাটাল রাজধানী দিল্লি। তাপমাত্রা চড়েছিল ৪০ ডিগ্রিতে। যা গত ৮৫ বছরে এই প্রথম। ১৯০১ সালের পর এই প্রথম রেকর্ড তাপমাত্রা চড়ল দিল্লিতে। কয়েক মাস আগে পর্যন্ত প্রবল বর্ষণে ভাসছিল রাজধানী দিল্লি।

কিন্তু তারপর থেকে হঠাৎ করেই বর্ষা যেন উধাও হয়ে গিয়েছ। চড়া রোদে পুড়ছে গোটা রাজধানী দিল্লি। তার উপরে গরমে জেরবার দশা। গোটা অগাস্ট মাস ধরেই হাঁসফাস গরমে পুড়েছে দিল্লি। গোটা শহরে যেন তাপপ্রবাহ চলার পরিস্থিতি তৈরি হয়েছিল।

১৯০১ সালের পর উষ্ণতম মাস কাটাল রাজধানী

আইএমডির পক্ষ থেকে জানানো হয়েছে ১৯০১ সালের পর এই প্রথম অগাস্ট মাসে এতোটা তাপমাত্রার পারদ চড়ল। সর্বনিম্ন তাপমাত্রা এতোটাই বেড়েছিল যে রীতিমতো রেকর্ড গড়ে ফেলেছে। সোমবার রাজধানী দিল্লির তাপমাত্রা ভয়ঙ্কর আকার নিয়েছিল। এল নিনোর কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এই নিয়ে জল্পনা তৈরি হয়েছে। কোন এতো গরম পড়ল শহরে তা নিয়ে গবেষণা শুরু করে দিয়েছেন আবহাওয়া বিজ্ঞানীরা।

গত কয়েক মাসে অসম বর্ষা দেখা গিয়েছে গোটা দেশে। হিমাচল প্রদেশে বিধ্বংসী বর্ষা দেখা গিয়েছে। অর্ধেক রাজ্য ধ্বংসলীলা চালিয়েছে বর্ষা। হিমাচল প্রদেশ প্রায় তছনচ হয়ে গিয়েছে। এতোটাই খারাপ পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে। বর্ষার দাপটে ভেসে গিয়েছে গ্রামের পর গ্রাম। জনশূন্য হয়ে গিয়েছে একধিক এলাকা। শ খানের মানুষের মৃত্যু হয়েছে।

এঅন্যদিকে রাজধানী দিল্লিতে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়েছে গরমে। শুধু রাজধানী দিল্লি নয় পশ্চিমের রাজস্থানেও এই পরিস্থিতি দেখা গিয়েছে। যদিও রাজস্থান মরু এলাকা বলে এখানে বর্ষা কমই হয়। রাজস্থানের চুরুতে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে। আজমেঢ়,জয়পুর, কোটা, বিকানেরেও তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশ কয়েক ডিগ্রি বেশি রয়েছে। গঙ্গানগর, বিকানেঢ় এবং জয়সলমেঢ়র তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে। প্রায় একশো বছর পর শুস্কতম অগস্ট দেখল গোটা দেশ। গোটা দেশে ৩৬ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়ে গিয়েছে।

তবে আবহাওয়া বিদরা জানিয়েছেন সেপ্টেম্বরে স্বাভাবিক বৃষ্টিই হবে বর্ষার। ৪ সেপ্টেম্বরের পর থেকে গোটা দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির দাপট বাড়বে বলে পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। অগস্টে এই তাপমাত্রা বৃদ্ধ ির নেপথ্যে রয়েছে এলনিনো বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+