Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Delhi Result 2025: কংগ্রেসের সঙ্গে জোট না করার ফল ভুগতে হল আপকে, অরবিন্দ-মণীশরা হারলেন ভোট কাটাকাটির অঙ্কেই

কংগ্রেস ও আপ ইন্ডিয়া জোটের শরিক হলেও দিল্লি ভোটে আলাদাভাবে লড়াই করেছে। ইন্ডিয়া জোটের সঙ্গী হয়েও কেন দিল্লি বিধানসভা ভোটে আপ এবং কংগ্রেস পৃথকভাবে লড়াই করল সেটা নিয়ে প্রশ্ন প্রথম থেকেই ছিল। ভোটের ফলাফল প্রকাশ্যে আসার পর দেখা গেল জোট না করার খেসারত দিতে হল অরবিন্দ কেজরিওয়ালকে। দিল্লির ১৩টি আসনে আপ কংগ্রেসের ভোট কাটাকাটিতে জয় পেয়েছে বিজেপি।

দিল্লিতে ২২টি আসন দখল করে আপ। বিজেপি পেয়েছে ৪৮টি আসন। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৩৬টি আসন। কিন্তু ফলাফল বিশ্লেষণ করে দেখা যাচ্ছে এমন ১৩টি আসন ছিল যেখানে বিজেপির জয়ের মার্জিনের থেকে বেশি ভোট পেয়েছে কংগ্রেস। জোট হলে এই আসনগুলিতে ফলাফল উল্টে যেতেই পারত এবং এই আসনগুলি জিততে আপ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যেত।

অরবিন্দ কেজরিওয়াল থেকে মণীশ সিসৌদিয়া, সোমনাথ ভারতী থেকে সৌরভ ভরদ্বাজ, একাধিক আপের হেভিওয়েট নেতাই হেরেছেন ভোট কাটাকাটিতে। নয়াদিল্লি বিধানসভা কেন্দ্রে কেজরিওয়াল হেরেছেন ৪,০৮৯ ভোটে। এই কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী সন্দীপ দীক্ষিত পেয়েছেন ৪,৫৬৮ ভোট। পাশাপাশি জঙ্গপুরা বিধানসভা কেন্দ্রে ৬৭৫ ভোটে হেরে গিয়েছেন মণীশ সিসৌদিয়া। এই কেন্দ্রে কংগ্রেস পেয়েছে ৭,৩৪০ ভোট।

ত্রিলোকপুরীতে আপ হেরেছে মাত্র ৩৯২ ভোটে। এই কেন্দ্রে কংগ্রেসের প্রাপ্ত ভোট ৬,১৪৭টি । সঙ্গম বিহারে ৩৪৪ ভোটে কেরজির দল পরাজিত হয়েছে বিজেপির কাছে। এই কেন্দ্রে ১৫ হাজারেরও বেশি ভোট ঝুলিতে আছে কংগ্রেসের। তিমারপুরে আম আদমি পার্টি ১,১৬৮ ভোটে পরাজিত হয়েছে। এই কেন্দ্রে কংগ্রেসের প্রাপ্ত ভোট ৮,৩৬১।

বাদলীতে ১৫ হাজারের কিছু বেশি ভোটে পরাজিত হয়েছে আপ। ৪১ হাজারেরও বেশি ভোট এই কেন্দ্র থেকে সংগ্রহ করেছে আপ। নাঙ্গলোই জাটে কেজরির দলের হারের ব্যবধান ২৬ হাজারের বেশি হলেও এই কেন্দ্রে কংগ্রেস পেয়েছে ৩২ হাজার ভোট। মাদীপুরে ১১ হাজারের কাছাকাছি ভোটে আপকে হারিয়েছে বিজেপি। এখানে কংগ্রেসের সংগ্রহ ১৮ হাজার ভোট.

এই ফলাফল বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে আপ কংগ্রেস জোট হলে বিজেপির জ.ের পথ এত মসৃণ হত না। শনিবার ফলাফল প্রকাশের দিনে নয়াদিল্লি আসনের কংগ্রেস প্রার্থী সন্দীপ দীক্ষিত বলেন, "জোট সম্পর্কে আমার কোনও ধারণা নেই। এটি হাইকমান্ডের সিদ্ধান্ত।

শিবসেনা নেতা তথা সাংসদ সঞ্জয় রাউত দাবি করেছেন কংগ্রেস এবং আপ একসঙ্গে জোট করে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিলে ফলাফল ভিন্ন হত। তাঁর কথায়, কংগ্রেস এবং আপ উভয়ের প্রধান বিরোধী বিজেপি। তাদের উভয়রেই লক্ষ্য বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখা। তাহলে দুই দল একে অপরের সঙ্গে জোট না করে একে অপরের বিরুদ্ধে লরাই করল কেন, জোট হলে বিজেপির পরাজয় নিশ্চিত হত।

উল্লেখ্য দিল্লি বিধানসভা ভোটে বিজেপি জনতা দল ইউনাইটেড ও লোক জনশক্তি পার্টির সঙ্গে জোট বেঁধে লড়াই করেছে। এই দুটি দলকে বুরারি ও দেওলি আসন ছেড়ে দেওয়া হয়েছিল।
দুর্নীতির অভিযোগ উঠেছে আম আদমি পার্টির সুপ্রিম অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে। লিকার দুনীর্তির জন্য কেজরিওয়ালকে ৫ মাস জেলে কাটাতে হয়। বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি করার অভিযোগ তুলেছিল আপ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+