Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দিল্লি হাইকোর্টে ধাক্কা! গ্রেফতারি থেকে সুরক্ষা চেয়ে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের আবেদন খারিজ

লোকসভা নির্বাচনের আগে আদালতে বড় ধাক্কা খেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। গ্রেফতারি থেকে রেহাই নিয়ে তার করা আবেদন খারিজ করে দিয়েছে আদালত। একের পর এক ইডির সমন উপেক্ষা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। আদালতে কেজরিওয়াল বলেন, তিনি জিজ্ঞাসাবাদের জন্য ইডির মুখোমুখি হতে তৈরি। তবে তাঁকে গ্রেফতার করা হবে না, এমন আশ্বাস দিতে হবে।

এদিন দিল্লি হাইকোর্ট বলেছে, অরবিন্দ কেজরিওয়ালকে ইডির সমনের মুখোমুখি হতে হবে। তবে তাঁর গ্রেফতারে কোনও স্থগিতাদেশ দেয়নি আদালত। এদিন শুনানির সময় দিল্লি হাইকোর্ট ইডির কাছে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে প্রমাণ চায়। এরপর প্রমাণ নিয়ে বিচারপতির চেম্বারে পৌঁছে যান ইডির আধিকারিকরা। বিচারপতি সেখানে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে প্রমাণের ফাইল দেখেছেন বলে জানা গিয়েছে।

উল্লেখ্য যে, ইডির সমন নিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। আদালতে কেজরিওয়ালের আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, কেজরিওয়াল ইডির সামনে আসতে তৈরি। তবে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক কোনও ব্যবস্থা নেওয়া হবে না, এমন প্রতিশ্রুতি দিতে হবে ইডিকে।

শুনানিতে ইডির তরপে বলা হয়েছে, কেজরিওয়াল অন্তর্বর্তীকালীন আদেশকে আগেকার প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারেন না। আদালতের তরফে ইডিকে প্রশ্ন করা হয়, তারা সমনের পর সমন পাঠাচ্ছেন, তাহলে গ্রেফতার করছেন না কেন? এব্যাপারে ইডির আইনজীবী তথা অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু বলেন, কে তাঁকে (কেজলিওয়াল) বলেছে, ইডি গ্রেফতারের জন্য ডাকছে।

কেজরিওয়ালকে সমন পাঠানো নিয়ে ইডি বলেছে, তাদের সমন পাঠানোর অধিকার রয়েছে। তাঁর উচিত সমনে সাড়া দেওয়া এবং তদন্তে সহযোগিতা করা। ইডির প্রশ্নের উত্তর দেওয়াও উচিত। ইডি জানিয়েছে, অরবিন্দ কেজরিওয়ালের আবেদন ব্যক্তিগত, দলীয় ভিত্তিতে নয়। পাল্টা কেজরিওয়াল বলেছেন, ইডির সমন হল নির্বাচনী সমন।

উল্লেখ করা প্রয়োজন, ইডি ২১ মার্চ নবম বারের জন্য দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে সমন পাঠিয়েছিল। জিজ্ঞাসাবাদের সময়ের আগে তিনি দিল্লি হাইকোর্টে আবেদন করেন। অন্যদিকে ইডির সমন শুনানিযোগ্য কিনা তা নিয়ে প্রশ্ন ওঠায় সে ব্যাপারে শুনানির দিন ধার্য হয়েছে ২২ এপ্রিল। এর আগে সমন পাঠানোর পরেও হাজির না হওয়ার মামলায় শনিবার দিল্লির একটি আদালত থেকে জামিন পেয়েছেন কেজরিওয়াল।

এদিকে দিল্লির বিজেপি নেতা হরিশ খুরানা বলেছেন, দিল্লির মুখ্যমন্ত্রী ইডির সমন এড়িয়ে যাচ্ছেন। তিনি প্রশ্ন করেছেন, কেন সরকার থেকে পালিয়ে যাচ্ছেন, তা শুধু কেজরিওয়ালই বলতে পারবেন। কেজরিওয়ালের বিরুদ্ধে আইনের অবমাননার অভিযোগ তিনি করেছেন। যে ভাবে দিল্লির মুখ্যমন্ত্রী পালিয়ে যাচ্ছেন, তাতে মনে হচ্ছে তিনি কিছু লুকোচ্ছেন, বলেছেন ওই বিজেপি নেতা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+