বৈবাহিক ধর্ষণ নিয়ে আদালতও দ্বিধাবিভক্ত, রায়ে কী জানাল দিল্লি হাইকোর্ট
বৈবাহিক ধর্ষণ নিয়ে আদালতও দ্বিধাবিভক্ত, রায়ে কী জানাল দিল্লি হাইকোর্ট
দিল্লি হাইকোর্ট বুধবার ভারতীয় দণ্ডবিধির ৩৭৫ ধারার ব্যতিক্রম ২-এর বৈধতাকে চ্যালেঞ্জ করে দ্বিধাবিভক্ত রায় দিয়েছে। যে রায়ে বৈবাহিক ধর্ষণ অপরাধ বলে গণ্য হচ্ছে। স্ত্রীর সঙ্গে জোরপূর্বক যৌন সম্পর্কের জন্য ধর্ষণের অপরাধ থেকে স্বামীকে অব্যাহতি দেওয়ার বিধানকে অসাংবিধানিক বলে বাতিল করে দেন বিচারপতি রাজীব শাকধের।

বিচারপতি সি হরি শঙ্কর অবশ্য তাঁর সঙ্গে ভিন্নমত পোষণ করেছেন। তিনি বলেছেন, এই বিষয়টি ব্যতিক্রমী, বিচারের উপর ভিত্তি করে বলা যায় এটা অসাংবিধানিক নয়। তাঁদের নিজ নিজ রায় ঘোষণার পর উভয় বিচারকই আইনের গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কিত বিষয় হিসেবে সুপ্রিম কোর্টে আপিল করার অনুমতি দেন।
উল্লেখ্য, মাত্র একদিন আগে সুপ্রিম কোর্ট কর্ণাটক হাইকোর্টের রায়ের বিরুদ্ধে একটি আবেদন পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিল। যাতে বলা হয়েছিল যে একজন মহিলার বিরুদ্ধে যৌন নিপীড়ন একটি নৃশংস কাজ। যদি তা স্বামীর দ্বারা হয়, তাকে ধর্ষণ হিসাবে অভিহিত করা যায় না।
২০২২-এর ২৩ মার্চের রায়ে কর্ণাটক হাইকোর্টের বিচারকের সিঙ্গল বেঞ্চ বলেছিল, আইপিসির ৩৭৫ ধারার অধীনে স্বামীকে অব্যাহতি দেওয়া ব্যতিক্রমী হতে পারে না। রিট পিটিশনের উপর দিল্লি হাইকোর্ট ২০ দিনের ম্যারাথন শুনানির পরে ফেব্রুয়ারিতে রায় সংরক্ষিত রেখেছিল। যদিও কেন্দ্র, রাজ্য এবং জাতীয় কমিশনের পরামর্শ না করা পর্যন্ত একটি স্পষ্ট অবস্থান নিতে অস্বীকার করেছিল।
এখানে বৈবাহিক ধর্ষণকে অপরাধ বলে গণ্য করার জন্য আইনজীবী, কর্মী, রাজনীতিবিদ এবং নাগরিকদের দাবি বিচার করে দেখা হয়। কেন্দ্রীয় সরকার মনে করে, এটি ঘনিষ্ঠ পারিবারিক সম্পর্ক-সহ সামাজিক-আইনকে যেন প্রভাবিত না করে। এবং কঠোরভাবে আইনি দৃষ্টিভঙ্গির পরিচায়ক হয়। কেন্দ্রীয় সরকার আরও বলেছে, বিষয়টি মূলত একটি আইনি কাজ। এই বিষয়ে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রতিক্রিয়াও জরুরি।
এনজিও রিট ফাউন্ডেশন এবং অল ইন্ডিয়া ডেমোক্রেটিক উইমেনস অ্যাসোসিয়েশন এবং খুসবু সাইফি এবং ফারহান তাদের আবেদনে দাবি করেছে, বৈবাহিক অবস্থা নির্বিশেষে, প্রতিটি মহিলার অ-সম্মতিমূলক যৌন ক্রিয়ায় 'না' বলার অধিকার রয়েছে। মেনস ওয়েলফেয়ার ট্রাস্ট এবং এনজিও 'হৃদয়' এই আবেদনের বিরোধিতা করে বলেছে, সংসদের এই বিষয়ে আলোচনা করা উচিত।
২০১৭ সালে এক নাবালিকা স্ত্রীকে যৌন নিপীড়নকে ধর্ষণ বলে গণ্য করা হয়নিয ৩৭৫ ধারা প্রয়োগ করা হয়নি ব্যতিক্রমী হিসেবে। তখন বৈবাহিক ধর্ষণের বিষয়ে কোনও মতামত প্রকাশ করা হয়নি। যাইহোক ২০১২ সালে দিল্লি গণধর্ষণ মামলার পরে গঠিত বিচারপতি জে এস ভার্মা কমিটি বৈবাহিক ধর্ষণকে অপরাধীকরণের সুপারিশ করেছিল। তারা এই সুপারিশ করেছিল যেহেতু বিবাহিত অবস্থা যৌন ক্রিয়াকলাপে স্বয়ংক্রিয় সম্মতি দেয় না।
-
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
বিধানসভা ভোটের সময় সূচি নিয়ে বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন, জানুন বিস্তারিত -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
এবার বদলির হাওয়া নির্বাচন কমিশনের দফতরে, সরানো হলো ডেপুটি সিইও-সহ ৫ জনকে -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
মনোনয়ন জমা দিলেন শুভেন্দু, বিজেপির জয় নিয়ে বিরাট ভবিষ্যদ্বাণী












Click it and Unblock the Notifications