Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

তেজপালের আগাম জামিনের আবেদন খারিজ করল দিল্লি হাই কোর্ট

তেজপালের আগাম জামিনের আবেদন খারিজ করল দিল্লি হাই কোর্ট
নয়াদিল্লি, ২৬ নভেম্বর : তরুণ তেজপালের আগাম অন্তর্বর্তী সুরক্ষার আবেদন খারিজ করল দিল্লি হাই কোর্ট। গত ২২ নভেম্বর ধর্ষণ ও সম্মানহানির মামলার অভিযোগ ওঠে তেহেলকার প্রাক্তন মুখ্য সম্পাদক তরুণ তেজপালের বিরুদ্ধে। সোমবারই দিল্লি হাই কোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন তেজপাল।

অন্যদিকে, তেহেলকার চাকরি থেকে ইস্তফা দিয়েছেন নির্যাতিতা তরুনী। মঙ্গলবার তেহেলকা ম্যাগাজিনের সিনিয়র এডিটর রানা ইয়াকুবও ইস্তফা দিয়েছেন।

এদিকে তাঁর বিরুদ্ধে হওয়া এফআইআরকে "রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত" বলে ব্যাখ্যা করেছেন তেজপাল। এবং অভিযোগ করেছেন গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পরিকর এই মামলায় অবাঞ্ছিত আগ্রহ দেখাচ্ছেন।

তেজপালের বিরুদ্ধে সহকর্মীকে যৌন হেনস্থার অভিযোগে তোলপাড় গোটা দেশ। ঘটনা সামনে আসতেই তদন্তের নির্দেশ দেয় গোয়া সরকার। আর সেই তদন্তে গোয়া পুলিসের সঙ্গে যোগ দিয়েছে দিল্লি পুলিসও। কিন্তু গোয়া পুলিসের ওপর বাড়তি চাপ তৈরি করেছেন মুখ্যমন্ত্রী মনোহর পারিক্কর, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। তার উপর তরুণ তেজপালের এই মন্তব্যে যথেষ্টই জলঘোলা শুরু হয়েছে। যদিও সুকৌশলে এই প্রশ্নের জবাব এড়িয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+