বাড়ছে করোনা, স্কুলগুলির জন্য নতুন নির্দেশিকা জারি করল রাজ্য সরকার

বাড়ছে করোনা, স্কুলগুিলর জন্য নতুন নির্দেশিকা জারি করল রাজ্য সরকার

করোনা সংক্রমণ বাড়ছে রাজধানী দিল্লিেত। একাধিক স্কুলে পড়ুয়ারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এক দিনে এক ধাক্কায় হাজারে পৌঁছে গিয়েছে দিল্লির করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা অনেকটাই বেড়েেছ। এই নিয়ে নতুন করে উদ্বেগে রয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। স্কুলগুলিতে বিশেষ করে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনার জন্য নতুন করে গাইডলাইন তৈরি করা হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক সেই তালিকা।

বাড়ছে করোনা, স্কুলগুিলর জন্য নতুন নির্দেশিকা জারি করল রাজ্য সরকার

১। সবার আগে স্কুলগুিলকে কোয়ারেন্টাইন রুমের ব্যবস্থা রাখতে হবে। অর্থাৎ একটি ক্লাসরুমকে কোয়ারেন্টাইন রুম হিসেবে আলাদা করে রাখতে হবে।

২। স্কুেলর শিক্ষক-শিক্ষিকাদের প্রতিদিন কোভিড উপসর্গ নিয়ে সচেতন থাকতে হবে।

৩। স্কুলের শিক্ষক, অশিক্ষক কর্মী সকলের করোনা টিকাকরণ সুনিশ্চিত করতে হবে। সেই সঙ্গে ১৪ বছর বয়সী ছাত্রদের করোনা টিকাকরণ সুনিশ্চিত করতে হবে।

৪। স্কুলে সঠিক মাত্রায় পর্যাপ্ত স্যানিটাইজেশন প্রক্রিয়া প্রতিিনয়ত করতে হবে। মাস্ক সকলকে পড়তে হবে। সেই তালিকা থেকে বাদ যাবে না ছাত্ররাও। স্কুলে ছুটির সময় যাতে ভিড় না হয় সেদিকে নজর রাখতে হবে। প্রয়োজনে আলাদা গেট দিয়ে কম করে ছাত্র বের করতে হবে।

৫। স্কুলের বাথরুমে পর্যাপ্ত স্যানিটাইজার, থার্মাল স্ক্যানার, মাস্ক এবং জল যাতে থাকে সেদিকে কড়া নজর রাখতে হবে।

৬। প্রতিনিয়ত পড়ুয়াদের শারিরীক পরিস্থিতির দিকেও নজর রাখতে হবে শিক্ষক-শিক্ষিকাদের।

করোনা সংক্রমণ হঠাৎ করে রাজধানী দিল্লিতে বেড়ে যাওয়ায় নতুন করে করোনা বিধি কড়াকরা হয়েছে। মাস্ক না পরলে ৫০০ টাকা জরিমানা করা হবে বলে ঘোষণা করা হয়েছে। দিল্লির পাশাপাশি উত্তর প্রদেশ, হরিয়ানা, মিজোরাম, মহারাষ্ট্রেও করোনা বিধি কড়া করা হয়েছে।এই পাঁচ রাজ্যে করোনা সংক্রমণ নতুন করে বাড়তে শুরু করেছে। তাতেই চতুর্থ ওয়েভের সম্ভাবনা দেখছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+