দিল্লি নির্বাচন: অরবিন্দ কেজরিওয়ালের দাবি পূরণ হবে? কী বলছে নির্বাচন কমিশন?
মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন অরবিন্দ কেজরিওয়াল। তাই নিয়ে দিল্লির রাজনৈতিক সমীকরণে এখন ব্যস্ততা তুঙ্গে। তবে আগামী দিল্লি বিধানসভা নির্বাচন নিয়ে তাঁর মতও প্রকাশ করেছেন কেজরিওয়াল। আগামী নভেম্বর মাসে রাজধানীতে নির্বাচন হোক। এই দাবি রেখেছেন তিনি।
রবিবার অরবিন্দ কেজরিওয়ালের বক্তব্য রাজনৈতিক মহলে নাড়া দিয়েছে। মুখ্যমন্ত্রীর পদ থেকে দিতে চাইছেন আম আদমি পার্টি আহ্বায়ক। এই বক্তব্যের পরেই জল্পনা আরও তুঙ্গে। তবে কেজরিওয়ালের আগামী নির্বাচন সম্পর্কে বক্তব্য যথেষ্ট ইঙ্গিতপূর্ণ। কারণ, আগামী নভেম্বর মাসেই তিনি নির্বাচন চাইছেন দিল্লিতে।

ওয়াকিবহাল মহলের একাংশের ধারণা, তিনি নির্বাচনী তাস খেললেন। নির্বাচন কমিশন কি তাঁর এই বক্তব্যতে মান্যতা দেবে? সেই চর্চা শুরু হয়েছে। কেজরিওয়াল বলেছেন, তিনি দু'দিনের মধ্যে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন। অরবিন্দ আরও দাবি করেছেন, দিল্লি বিধানসভা নির্বাচনও মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের সঙ্গে নভেম্বরে হওয়া উচিত।
তবে এই বক্তব্যকে মান্যতা দিচ্ছে না নির্বাচন কমিশন। সূত্রের খবর অনুযায়ী, নির্বাচন কমিশন বলছে, আপাতত সময়ের আগে দিল্লিতে নির্বাচন হওয়ার কোনও সম্ভাবনা নেই। কারণ, এত কম সময়ে আগাম বিধানসভা নির্বাচন করা সম্ভব নয়। সময় অনুসারে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দিল্লিতে নির্বাচন হওয়ার কথা।
তিহার জেল থেকে জামিনে মুক্ত হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর বক্তৃতায় বলেছিলেন, " যদি মনে করেন আমি সৎ, তাহলে আমাকে বিপুল সংখ্যক ভোট দিন। এখন নির্বাচিত হলেই মুখ্যমন্ত্রীর চেয়ারে বসব।" কেজরিওয়াল আরও বলেছেন, নভেম্বরে মহারাষ্ট্র নির্বাচনের সঙ্গে দিল্লিতে নির্বাচন হওয়া উচিত। নির্বাচন না হওয়া পর্যন্ত দলের অন্য কেউ মুখ্যমন্ত্রী থাকবেন। আগামী দুই - তিন দিনের মধ্যে বিধায়কদের একটি বৈঠক হবে। সেখানে পরবর্তী মুখ্যমন্ত্রীর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
কেজরিওয়াল বলেছেন, "আমি মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে পদত্যাগ করতে যাচ্ছি। জনগণ সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত আমি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসব না।" আরও বলেছেন, "আমি জনগণের মধ্যে যাব। প্রতিটি রাস্তায় যাব। প্রতিটি বাড়িতে যাব। যতক্ষণ পর্যন্ত জনগণ রায় না দেন, যে কেজরিওয়াল সৎ। আমি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসব না।"












Click it and Unblock the Notifications