Delhi Election 2025: যমুনা বিষাক্ত? রাত ৮ টার মধ্যে প্রমাণ হাতে কমিশনে যেতে হবে কেজরিওয়ালকে

Delhi Election 2025: দিল্লির নির্বাচনের ঠিক আগে নির্বাচন কমিশনের (Elections Commission) প্রশ্নের মুখে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) । যমুনা নদীর (Yamuna poisoning Case) জল হরিয়ানার জন্য বিষাক্ত হচ্ছে বলে কেজরিওয়াল যে দাবি করেছিলেন, তার সপক্ষে প্রমাণ দিতে বলা হয়েছে কেজরিওয়ালকে। ২৯ জানুয়ারি, বুধবারের মধ্যে জবাব দিতে হবে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীকে।

নির্বাচন কমিশনের তরফে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, অভিযোগ সম্পর্কে প্রমাণ দিতে হবে কেজরিওয়ালকে। ২৯ জানুয়ারি রাত ৮টার মধ্যে প্রমাণ সহ আইনি যুক্তি দিতে হবে তাঁকে। সেটা খতিয়ে দেখে নির্বাচন কমিশন ব্যবস্থা নিতে পারবে বলে জানান হয়েছে (Delhi Election 2025) ।

Delhi Election 2025

কমিশনের তরফে আরও বলা হয়েছে, কোনও ক্ষতিকর মন্তব্যে জাতীয় সার্বভৌমত্ব ও সম্প্রীতিকে আঘাত করার অভিযোগ উঠলে আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে। তিন বছরের জেল পর্যন্ত হতে পারে বলে জানানো হয়েছে কমিশনের তরফে। নির্বাচন কমিশন ব্যাখ্যা করে জানিয়েছে, এই ধরনের মন্তব্যে, দুই ধর্মের মধ্যে বৈরিতা তৈরি হতে পারে, দুই প্রতিবেশী রাজ্যের মধ্যে সংঘাত তৈরি হয়ে পারে। জল না পাওয়ার কারণে আইন-শৃঙ্খলা পরিস্থিতিও বিঘ্নিত হতে পারে।

সম্প্রতি কেজরিওয়াল বলেছেন, হরিয়ানার বিজেপির লোকজন নদীর জলে বিষ মিশিয়ে দিচ্ছে, সেই জল খেয়ে দিল্লির লোকের মৃত্যু হতে পারে। এর থেকে খারাপ আর কী হতে পারে? তিনি আরও দাবি করেছেন, বিষ মেশানোর জল বন্ধ করতে বিভিন্ন এলাকায় জল সরবরাহ বন্ধ করে দিতে হবে।

উল্লেখ্য, কেজরিওয়ালের ওই মন্তব্যের পর বিজেপি নেতারা নির্বাচন কমিশনের অফিসে যান। এই কারণে কমিশনকে ব্যবস্থা নেওয়া দাবি জানায় বিজেপি। বলে রাখা প্রয়োজন, আগামী পাঁচ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভায় ভোট (Delhi Election 2025) হবে। ফল প্রকাশ হবে আগামী ৮ ফেব্রুয়ারি। ভোট যতই এগিয়ে আসছে ততই ক্রমশ চড়ছে উত্তাপ। একাধিক ইস্যুতে আপ এবং বিজেপির মধ্যে বাড়ছে তর্ক-বিতর্ক। এর মধ্যেই যমুনা নদীকে ঘিরে শুরু হয়েছে নয়া বিতর্ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+