করোনা পরিস্থিতিতে এবার দিল্লি ঘিরে উদ্বেগ শুরু , একদিনে ৫০০ এর বেশি আক্রান্ত
মহারাষ্ট্রের করোনা পরিস্থিতি ইতিমধ্যেই গোটা দেশকে ভাবাচ্ছে। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রের করোনা আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ছাড়িয়ে গিয়েছে। এবার মায়ানগরীর পর রাজধানী দিল্লি ঘিরেও করোনার আক্রান্তের প্রবল দানবীয় বৃদ্ধি উদ্বেগে রাখছে মানুষকে।

দেখা যাচ্ছে গত ২৪ ঘণ্টার করোনা আক্রান্তের সংখ্যায় দিল্লিতে নতুন করে ৫০০ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। এদিন দিল্লিতে করোনার যে প্রকোপ দেখা গিয়েছে তা ১ জানুয়ারির পর থেকে সবচেয়ে বেশি। এদিন নতুন করে ৫৩৬ জন করোনা আক্রান্ত হয়েছে রাজ্যে। এদিন দিল্লিতে সক্রিয় আক্রান্তের সংখ্যা ২৭০২ জন। দিল্লিতে করোনার মোট মৃতের সংখ্যা ১০, ৯৪৮ জন। দেখা গিয়েছে করোনা টেস্টের পর পজিটিভিটি রেট ০.৬৬ শতাংশ।
এদিকে, করোনার জেরে ক্রমাগত দেশে ভয়াবহ পরিস্থিতির মাঝে এদিন মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেন নরেন্দ্র মোদী। সেই বৈঠকে মহারাষ্ট্রে আরও কোভিড ভ্যাকসিন সেন্টার বাড়ানোর দাবি ওঠে। এদিকে, ৪৫ বছরের উর্ধ্বের মানুষদের করোনার ভ্যাকসিন দেওয়ার দাবি জানানো হয়।
এদিকে পশ্চিমবঙ্গে ৪৬ দিন পার হতেই করোনার প্রবল দংশন শুরু হয়ে গিয়েছে। পরিসংখ্যান বলছে মঙ্গলবার যেখানে সুস্থতার হার ছিল ৯৭. ৬৮ %, সেখানে বুধবার সুস্থতার হার ৯৭. ৬৭ শতাংশ । করোনার জেরে বুধবার হেলথ বুলেটিন বলছে, রাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩০৩ জন। ফলে সর্বমোট আক্রান্তের সংখ্যা ৫, ৭৯, ১৫৬ জন। সক্রিয় আক্রান্তের সংখ্যা ৩,১৮৮ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৫, ৬৫, ৬৭০ জন। গত ২৪ ঘন্টায় ২৭২ জন সুস্থ হয়েছেন।












Click it and Unblock the Notifications