পাশে থাকার বার্তা! দিল্লির করোনা যোদ্ধার পরিবারকে এক কোটি টাকা অর্থ সাহায্য কেজরিওয়ালের

পাশে থাকার বার্তা! দিল্লির করোনা যোদ্ধার পরিবারকে এক কোটি টাকা অর্থ সাহায্য কেজরিওয়ালের

করোনা সঙ্কটের মাঝেই এক অনন্য নজির গড়লেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সঙ্কটকালীন পরিস্থিতির মাঝেও রাজধানীর এক তরুণ করোনা যোদ্ধার পরিবারের জন্য বাড়ালেন সাহায্যের হাত। সূত্রে খবর, সোমবার দিল্লির দিল্লির প্রয়াত ডাঃ যোগিন্দর চৌধুরীর পরিবারের সঙ্গে দেখা করে তাদের হাতে ১ কোটি টাকার চেক তুলে দেন। তার এই কাজকে ইতিমধ্যেই সাধুবাদ জানিয়েছেন সমাজের বিভিন্ন অংশের মানুষ।

পাশে থাকার বার্তা! দিল্লির করোনা যোদ্ধার পরিবারকে এক কোটি টাকা অর্থ সাহায্য কেজরিওয়ালের

পাশাপাশি এই প্রসঙ্গে একটি টুইটও করতে দেখা যায় অরবিন্দ কেজরিওয়ালকে। এই প্রসঙ্গে টুইটারে তিনি লেখেন, “ দিল্লি সরকারী হাসপাতালে দীর্ঘদিন কর্মরত ছিলেন ডাঃ যোগিন্দর চৌধুরী। প্রাণের ঝুঁকি নিয়েও তিনি দীর্ঘদিন রোগীদের সেবা করে গেছেন। সম্প্রতি করোনা সংক্রমণের জেরে উনি গত হয়েছে। আমি আজ ওনার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের হাতে ১ কোটি টাকার চেক তুলি দিয়েছি। আগামীতেও আমরা তাদের পরিবারকে সর্বত ভাবে সাহায্য করা চেষ্টা করব।”

পাশাপাশি রাজধানীতে করোনা সংক্রমণ রোধে চিকিৎসক, নার্স, স্বাস্থ্য-সুরক্ষা কর্মীদের অক্লান্ত পরিশ্রমকে সাধুবাদ জানিয়ে বর্তমানে দিল্লি সরকারের তরফে একটি বিবৃতিও জারি করা হয় বলে দেখা যায়। এদিকে গত ২৮শে জুন ২৭ বছরের এই তরুণ চিকিৎসকের শরীরে করোনা সংক্রমণ লক্ষ্য করা যায়। তারপর থেকেই লোক নায়ক হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন বলে জানা যাচ্ছে। দিল্লি সরকার পরিচালিত ডাঃ বাবা সাহেব আম্বেদকর (বিএসএ) মেডিকেল কলেজ ও হাসপাতালে ২০১৯ সাল থেকেই তিনি কর্মরত ছিলেন বলেও জানা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+