Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নিজের বাসভবনেই আগন্তুকের হাতে আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, আটক অভিযুক্ত

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার উপর হামলার ঘটনা ঘটল। এদিন বুধবার সকালে নিজের বাসভবনে জন শুনানির সময় এক ব্যক্তি মুখ্যমন্ত্রীকে চড় মারে বলে পুলিশ সূত্রে খবর। অভিযুক্ত ৪১ বছর বয়সী রাজকোটের বাসিন্দা রাজেশ ভাই খিমজি ভাই সাকারিয়াকে ইতিমধ্যেই আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সময় মুখ্যমন্ত্রী মানুষের মাঝে ছিলেন। আক্রমণকারী ৪০ বছর বয়সী ওই ব্যক্তি একটি ব্যাগ নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে এসে হঠাৎ আক্রমণ করে। কর্মকর্তারা জানান, ওই ব্যক্তি প্রথমে মুখ্যমন্ত্রীর হাতে কিছু কাগজপত্র ধরিয়ে দেয়। তারপর চিৎকার শুরু করেন এবং একটা সময়ে তাকে আঘাত করে। তাৎক্ষণিকভাবে তাকে ধরে হেফাজতে নেওয়া হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, ওই ব্যক্তি রাজকোটের বাসিন্দা। তাকে আরও বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে তার উদ্দেশ্য জানার জন্য। বিজেপি মুখপাত্র প্রবীণ শঙ্কর বলেছেন, ওই ব্যক্তি কেন হঠাৎ মুখ্যমন্ত্রীকে আক্রমণ করল তা এখনও স্পষ্ট নয়। সে কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কিনা সেটাও দেখতে হবে।

দিল্লি বিজেপির প্রধান বীরেন্দ্র সচদেব জানান, মুখ্যমন্ত্রী এখন স্থিতিশীল আছেন, কিন্তু তিনি স্তম্ভিত। দিল্লির মন্ত্রী মনজিন্দর সিং সিরসা এই ঘটনাকে "বিরোধীদের ষড়যন্ত্র" বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, "মুখ্যমন্ত্রী দিনরাত দিল্লির জন্য চিন্তা করেন। তারা এটা সহ্য করতে পারে না যে একজন মুখ্যমন্ত্রী ঘণ্টার পর ঘণ্টা জনসাধারণের মাঝে থাকেন, মানুষের সঙ্গে নিজের বাসভবনে দেখা করেন। এর পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলে মনে হচ্ছে। দিল্লি পুলিশ তদন্ত করছে, এবং সমস্ত তথ্য বেরিয়ে আসবে।"

এদিকে দিল্লি কংগ্রেসের প্রধান দেবেন্দ্র যাদব এই ঘটনা প্রসঙ্গে বলেন, "এটা খুবই দুর্ভাগ্যজনক। মুখ্যমন্ত্রী পুরো দিল্লির নেতৃত্ব দেন, এবং আমি মনে করি এই ধরনের ঘটনার যত নিন্দা করা হয়, তত কম। তবে এই ঘটনা নারী সুরক্ষার বিষয়টিকে সামনে আনছে। যদি দিল্লির মুখ্যমন্ত্রী নিরাপদ না হন, তাহলে একজন সাধারণ মানুষ বা সাধারণ নারী কিভাবে নিরাপদ থাকবেন?"

দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আপ বিধায়ক অতীশীও এই হামলার তীব্র নিন্দা করেছেন। তিনি বলেন, গণতন্ত্রে মতবিরোধ ও প্রতিবাদের সুযোগ থাকলেও, "হিংসার কোনও স্থান নেই।" তিনি আশা প্রকাশ করেছেন যে দিল্লি পুলিশ অপরাধীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেবে এবং মুখ্যমন্ত্রীর সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+