সফরেই ক্যাব চালকের হস্তমৈথুন, সোস্যাল মিডিয়ায় নিজের অভিজ্ঞতা জানালেন মহিলা যাত্রী
নয়াদিল্লি, ৮ জুলাই : ফের কাঠগড়ায় দিল্লির অ্যাপ নির্ভর ট্যাক্সি পরিষেবা সংস্থা। দক্ষিণ দিল্লির এক মহিলার চাঞ্চল্যকর অভিযোগ গত ২ জুলাই সকেট থেকে ফরিদাবাদ সফরের মাঝেই ট্যাক্সি চালকের অশ্লীল আচরণে তিনি বাকরুদ্ধ। ওই মহিলার অভিযোগ, গাড়ি চালানোর সময় তাঁর দিকে তাকিয়ে হাসতে হাসতে হস্তমৈথুন করছিল ওই ট্যাক্সি চালক। [চারমাসের ব্যবধানে ফের দিল্লিতে ট্যাক্সির মধ্যে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত]
অভিযোগকারিনী ফেসবুক ও টুইটারে নিজের অভিজ্ঞতার কথা জানাতেই নিন্দার ঝর ওঠে সোস্যাল মিডিয়ায়। [অভিযুক্ত চালকের বিরুদ্ধে আরও এক মহিলা অভিযোগ জানিয়েছিলেন উবার কর্তৃপক্ষের কাছে]

মহিলা যাত্রীর কথায়, "প্রত্যেকদিনের মতো এদিন রাতেও আমি ওলা ক্যাব অ্যাপ থেকে ট্যাক্সি বুক করি। দক্ষিণ দিল্লির সকেট থেকে হরিয়ানার ফরিদাবাদ যাওয়ার জন্য যে ট্যাক্সিটি আসে তা ট্যাক্সি ফর সিওর-এর। গাড়ি এবং চালক দুজনকেই আপাতদৃষ্টিতে ঠিকঠিক মনে হল দেখে। ফেরার সময় আমি সাধারণ ফোনে থাকি তাই গাড়ির চালককে গাড়িতে চলা গানের আওয়াজ কম করতে বলি। এক-দুবার নয় তিনবার।
যখন আমি আমার গন্তব্য থেকে মিনিট ২৫ দূরে তখন ওই চালক অধৈর্য হয়ে পড়ে এবং খুব জোরে বাজেভাবে গাড়ি চালাতে থাকে। হঠাৎ করে অবিচল হয়ে ওঠে, এবং নিজের মনেই কী সব বলতে থাকে।"
মহিলার কথায়, ফোনটি কেটে দিয়ে তিনি যতটা সম্ভব নম্র ও ভদ্রভাবে চালককে ঠিক করে গাড়ি চালাতে বলেন। আমি আর একটি ফোন করতে যাব তখন দেখি ওই চালক গাড়ি চালাতে চালাতে হস্তমৈথুন শুরু করে দিয়েছে। মুখে একটা অদ্ভুদ হাসি।
ওই মহিলার কথায়, "এই ধরণের মানসিক একজন চালক সত্যিই ভয়ঙ্কর। তখন রাত ছিল, গাড়ির জানলা খুলে বাড়ি পৌছনোর জন্য সময় গোনা ছাড়া আমার আর কিছুই করার ছিল না।"
বাড়ি পৌছনোর পরে তিনি চালককে মুখোমুখি প্রশ্ন করেন তার আচরণের বিষয়ে। কিন্তু ওই চালক অভিযোগ মানতে অস্বীকার করে।
এখনও এই বিষয়ে পুলিশে অভিযোগ জানাননি তিনি। তাঁর কথায়, সোমবার এবিষয়ে ওই প্রাইভেট ট্যাক্সি পরিষেবা সংস্থা ট্যাক্সি ফর সিওর-এর সঙ্গে যোগাযোগ করেন তিনি, সংস্থার তরফে অভিযুক্ত চালক দেবেন্দ্র কুমারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
যদিও একইসঙ্গে ওই মহিলা এও জানিয়েছেন, আশ্বাস দেওয়ার পরও সংস্থার তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা সে বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করেনি ট্যাক্সি পরিষেবা সংস্থাটি। কয়েকদিনের মধ্যে সংস্থার তরফে জবাব না আসলে তিনি পুলিশের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন।
ট্যাক্সি ফর সিওর অধিকৃত ওলা ক্যাবের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ওই চালককে ব্ল্যাকলিস্ট করা হয়েছে, এবং তাকে কাজ থেকে বের করে দেওয়া হয়েছে। "যাত্রী যে ধরণের অভিজ্ঞতা পেয়েছেন তার সফরের সময়ে তার জন্য আমরা দুঃখিত। আমরা চালকের আচরণের তীব্র নিন্দা করছি।" পাশাপাশি ওই মহিলা যাত্রীকে সব রকমের সাহায্য করার আশ্বাস দিয়েছে ওলা ক্যাব কর্তৃপক্ষ।












Click it and Unblock the Notifications