অভিযুক্ত চালকের বিরুদ্ধে আরও এক মহিলা অভিযোগ জানিয়েছিলেন উবার কর্তৃপক্ষের কাছে

অভিযোগ তুলেছেন মার্কিন প্রদেশের বাসিন্দা নিধি শাহ। নিধির কথায় কয়েক সপ্তাহের জন্য ভারতে এসেছিলেন তিনি। তখন উবার পরিষেবা নেন নিধি। ২৬ নভেম্বর উবার-এর পক্ষ থেকে যে গাড়িটি তাঁকে পাঠানো হয় তার চালক ছিল এই অভিযুক্ত শিবকুমার যাদব। চালকের বিরুদ্ধে নোংরা আচরণের অভিযোগ এনে উবার সংস্থাকে ই-মেল করে অভিযোগ দায়ের করেন নিধি।
I took a cab with Shiv Kumar Yadav in Delhi on Nov 26th. Scares me beyond belief. #DelhiShamedAgain
— Nidhi Shah (@nps2113) December 8, 2014 I had reported Shiv Kumar Yadav to @Uber on Nov 26th. They said via email they would check on him. Not soon enough. #DelhiShamedAgain
— Nidhi Shah (@nps2113) December 8, 2014 নিধি ওই ই-মেলে জানান, গোটা ট্য়াক্সি সফরে চালক শিবকুমার গাড়ির 'রিয়ার ভিউ মিরর' (চালকের সামনের আয়না) দিয়ে অনবরত তাঁর দিকে নোংরা দৃষ্টিতে তাকিয়েছিল, আর মাঝে মধ্যেই অদ্ভুতভাবে হাসছিল। চালকের আচরণ অশালীন মনে হওয়ায় নিধি তার বিরুদ্ধে অভিযোগ জানান।
আরও পড়ুন : নিষিদ্ধ হওয়া সত্ত্বেও রাজপথে ছুটছে উবার, ওলা-র ট্যাক্সি !
দিল্লির উবার ধর্ষণ কাণ্ড খবরে দেখার পর অভিযুক্ত চালককে শণাক্ত করতে পারেন নিধি। এরপরই টুইটারে নিজের অভিজ্ঞতার কথা টুইট করে জানান তিনি। তিনি জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পর উবার-এর পক্ষ থেকে তাঁর ই-মেলের জবাবে আর একটি ই-মেল করে উবার কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দেয় তাঁকে।
my receipt for the nov 26th ride with the rapist Shiv Kumar Yadav @uber #DelhiShamedAgain pic.twitter.com/Ho4ZpA3xbn
— Nidhi Shah (@nps2113) December 9, 2014 email from @uber regarding my feedback about Shiv #DelhiShamedAgain pic.twitter.com/e4Hl6dEI4f
— Nidhi Shah (@nps2113) December 9, 2014 সরাসরি মহিলা যাত্রীর কাছ থেকে অভিযোগ পাওয়ার পরেও কেন ওই চালকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নেয়নি উবার সংস্থা প্রশ্ন উঠছে তা নিয়ে। নিয়োগের ক্ষেত্রে গাফিলতির অভিযোগ তো আগেই উঠেছিল সংস্থার বিরুদ্ধে এবার নারী নিরাপত্তার বিষয়টিকেও যে এই সংস্থা গুরুত্ব দিচ্ছে না তা পরিষ্কার হয়ে গেল।
পুলিশ রেকর্ড বলছে ২০১১ ও ২০১৩ সালে দুটি ধর্ষণের ঘটনায় গ্রেফতার হওয়ার পাশাপাশি, ছিনতাই, জালিয়াতি, চুরিরও কমপক্ষে ৮ টি মামলা দায়ের রয়েছে অভিযুক্ত শিবকুমার যাদবের বিরুদ্ধে। এই ঘটনার পর দিল্লির পাশাপাশি হায়দ্রাবাদেও উবার ট্যাক্সি পরিষেবা নিষিদ্ধ করল তেলেঙ্গানা সরকার।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications