কেজরিওয়ালের হ্যাটট্রিক, নাকি বিজেপির বাজিমাত! রাত পোহালেই নজর ভোটের ফলে

রাত পোহালেই রাজধানী দিল্লির ভাগ্য নির্ধারণ। কী হবে দিল্লির বিধানসভা নির্বাচনের ফল। টানটান উত্তেজনার মধ্য দিয়েই দিল্লির রাত কাটবে। কে বসবেন দিল্লির কুর্সিতে?

রাত পোহালেই রাজধানী দিল্লির ভাগ্য নির্ধারণ। কী হবে দিল্লির বিধানসভা নির্বাচনের ফল। টানটান উত্তেজনার মধ্য দিয়েই দিল্লির রাত কাটবে। কে বসবেন দিল্লির কুর্সিতে? অরবিন্দ কেজরিওয়ালের হ্যাটট্রিক, নাকি বিজেপির বাজিমাত! তা নিয়ে চর্চা চলছে প্রাক মুহূর্তেও। কাঁটাছেঁড়া হচ্ছে বুথ ফেরত সমীক্ষার ফল নিয়েও।

কেজরিওয়ালের হ্যাটট্রিক, নাকি বিজেপির বাজিমাত! নজর দিল্লিতে

জাতীয় রাজধানীজুড়ে বিভিন্ন কেন্দ্রে কঠোর সুরক্ষা ব্যবস্থা রাখা হয়েছে। ৮ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভা নির্বাচন হয়েছে। মঙ্গলবার ভোটের গণনা হবে। তার আগে সাজো সাজো রব দিল্লতে। দিল্লি বিধানসভায় নির্বাচনের ফলাফল জানার জন্য মানুষের মধ্যে কৌতূহল রয়েছে লাগামছাড়া।

বিভিন্ন সমীক্ষা সংস্থার পূর্বাভাস ক্ষমতাসীন আম আদমি পার্টিই ফের ফিরতে চলেছে ক্ষমতায়। লোকসভায় বিজেপির উত্থান হলেও বিধানসভায় ফের আপই বাজিমাত করবে, এমন আভাস দিয়েছে সমীক্ষা। আপের বড় জয়ের পূর্বাভাস দিয়েছে তারা। বিজেপি লোকসভায় সাতে সাত করলেও বিধানসভা ভোটে আপের ধারেকাছে পৌঁছতে পারবে না বলে পূর্বাভাস।

মূলত আম আদমি পার্টি ও বিজেপি-র মধ্যে লড়াই হবে বলে মনে করছে রাজনৈতিক মহল। ৬৭২ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে এদিন। দিল্লিতে ভোটগ্রহণ শেষ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পরে নির্বাচন কমিশন ঘোষণা করেছিল চূড়ান্ত প্রদত্ত ভোট শতাংশ ৬২। আপ এই ঘোষণার প্রতিবাদ জানিয়েচে।

গণনা কেন্দ্রগুলি পূর্ব দিল্লির সিডব্লিউজি স্পোর্টস কমপ্লেক্স, পশ্চিম দিল্লির এনএসআইটি দ্বারকা, দক্ষিণ-পূর্ব দিল্লির মীরাবাই ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং জিবি প্যান্ট ইনস্টিটিউট অফ টেকনোলজি, মধ্য দিল্লির ধীরপুর এবং বাওয়ানার রাজীব গান্ধী স্টেডিয়াম। প্রত্যেকটি কেন্দ্রেই নিরাপত্তা বলয় জোরদার করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+