নির্ভয়া দোষীদের ফাঁসি দিতে দেরি হচ্ছে, সেটা যন্ত্রণার, মন্তব্য জাতীয় মহিলা কমিশনের
নির্ভয়া দোষীদের ফাঁসি দিতে দেরি হচ্ছে, সেটা যন্ত্রণার, মন্তব্য জাতীয় মহিলা কমিশনের
নির্ভয়া গণধর্ষণ ও খুনের মামলার এক সাজাপ্রাপ্তের মৃত্যদণ্ডের আবেদন সুপ্রিম কোর্ট খারিজ করে দেওয়ায় খুশি জাতীয় মহিলা কমিশনের প্রধান রেখা শর্মা। তিনি শীর্ষ আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তবে এর পাশাপাশি এও জানান যে দোষীদের ফাঁসি দিতে দেরি হওয়াটা খুব বেদনাময়।

সাজাপ্রাপ্ত অক্ষয় কুমার ২০১৭ সালে মৃত্যুদণ্ডের সাজাকে রদ করার আবেদন করে সুপ্রিম কোর্টে। যা বুধবারই খারিজ করে দেয় কোর্ট। রেখা শর্মা এ প্রসঙ্গে বলেন, 'সুপ্রিম কোর্টের আবেদন খারিজ করার সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। কিন্তু সাজাপ্রাপ্তদের মৃত্যুদণ্ড দিতে এত দেরি হওয়ায় তা সত্যিই বেদনার, তবে তা শুধু নির্ভয়ার পরিবারের জন্য নয়, যারা যারা এই মামলার সঙ্গে যুক্ত তাদের সকলের জন্য।’ অক্ষয়ের আবেদন খারিজ করার সময় শীর্ষ আদাত জানায় যে মূল রায়কে বাতিল করে দেওয়ার কোনও কারণ এখানে দেখতে পাচ্ছি না। গত বছরের ৯ জুলাই শীর্ষ আদালত পুর্নবিবেচনার আবেদন খারিজ করে অন্য তিন দোষী মুকেশ, পবন গুপ্তা ও বিনয় শর্মার।
২০১২ সালের ডিসেম্বরে দিল্লির চলন্ত বাসে ছ’জন মিলে গণধর্ষণ করে ডাক্তারি ছাত্রীকে। সঙ্গে চলে পাশবিক অত্যাচার। সিঙ্গাপুরের এক হাসপাতালে মৃত্যু হয় নির্ভয়ার। পুলিশ ছ’জনকে গ্রেফতার করলেও একজন কিশোর হওয়ায় তাকে জুভেনাইল হোমে রাখে এবং তিনবছর পর ছেড়ে দেওয়া হয়। অন্য এক অভিযুক্ত জেলের মধ্যেই আত্মঘাতী হয়। বাকি চারজনকে ফাঁসির সাজা শোনানো হয়। তবে কবে ফাঁসি দেওয়া হবে সে বিষয়টি এখনও স্পষ্ট নয়।
More From
-
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
বিধানসভা ভোটের সময় সূচি নিয়ে বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন, জানুন বিস্তারিত -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
এবার বদলির হাওয়া নির্বাচন কমিশনের দফতরে, সরানো হলো ডেপুটি সিইও-সহ ৫ জনকে -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন?












Click it and Unblock the Notifications