দেশজুড়ে ভয়ঙ্কর করোনা সংক্রমণের মধ্যেই সেনাবাহিনীকে বড় ক্ষমতা দিল প্রতিরক্ষামন্ত্রক
দেশের করোনা পরিস্থিতি ক্রমেই খারাপের পথে যাচ্ছে। বিভিন্ন রাজ্যের একাধিক হাসপাতালে অক্সিজেন, বেডের ঘাটতি দেখা দিয়েছে। উপরন্তু করোনায় জীবনদায়ী ওষুধ রেমডেসিভিরের অভাবও দেখা যাচ্ছে। চোখের সামনে মৃত্যু হচ্ছে একের পর এক করোনা
দেশের করোনা পরিস্থিতি ক্রমেই খারাপের পথে যাচ্ছে। বিভিন্ন রাজ্যের একাধিক হাসপাতালে অক্সিজেন, বেডের ঘাটতি দেখা দিয়েছে।

উপরন্তু করোনায় জীবনদায়ী ওষুধ রেমডেসিভিরের অভাবও দেখা যাচ্ছে। চোখের সামনে মৃত্যু হচ্ছে একের পর এক করোনা আক্রান্ত রোগীর।
চিকিৎসকদের মতে, আরও ভয়ঙ্কর হতে চলেছে পরিস্থিতি। একাধিক গবেষণা বলছে আগামী কয়েকটা মাস ভারতের জন্যে খুবই খারাপ হতে চলেছে। একদিকে বাড়বে সংক্রমণের হার অন্যদিকে বাড়বে মৃতের সংখ্যাও। এই অবস্থায় বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রকের।
ভারতের সশস্ত্র বাহিনীগুলির হাতে আপৎকালীন আর্থিক স্বাধীনতা দেওয়া হল। দেশের করোনা সংক্রমণের হার যখন উদ্বেগজনক তখন এই সিদ্ধান্ত যথেষ্ট গুরুত্বপূর্ন বলে মনে করা হচ্ছে।
জানা গিয়েছে, দেশজুড়ে করোনার বিরুদ্ধে লড়াইয়ে সেনাবাহিনীর সাহায্যের প্রয়োজন। সেক্ষেত্রে লড়াইয়ে যাতে আরও সুবিধা হয় সেই কারনেই এই আর্থিক ক্ষমতা দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে। করোনার বিরুদ্ধে লড়াইয়ে ইতিমধ্যে ময়দানে নেমেছে ভারতীয় বায়ুসেনা।
এক জায়গা থেকে অন্য জায়গাতে আকাশপথে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে অক্সিজে। শুধু তাই নয়, সাহায্য করছে ভারতের আরও দুই বাহিনী।
আর এই লড়াই চালাতে গিয়ে এই তিন বাহিনীর যাতে যাতে কোনও সমস্যা না হয় তাই এই ব্যবস্থা। বাহিনীগুলির হাতে এই ক্ষমতা দেওয়ার ফলে, কোথাও করোনা আক্রান্তদের জন্য কোনও নতুন সেন্টার তৈরি, চিকিৎসা সরঞ্জাম কেনা বা কোনও জরুরি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সুবিধা হবে।
ফলে প্রয়োজনে নতুন কোনও হাসপাতাল বা করোনা সেন্টার তৈরির মতো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রথাগত পদ্ধতি মেনে উঁচু মহলের অনুমতির অপেক্ষা করতে হবে না।
প্রয়োজন মনে করলে বাহিনীগুলি নিজেরাই সিদ্ধান্ত নিয়ে তা গড়ে তুলতে পারবে। গত কয়েকদিনে দফায় দফায় একাধিক বৈঠক করেন প্রধানমন্ত্রী।
দেশের সেনাবাহিনীর আধিকারিকদের সঙ্গেও বৈঠক হয়। নরেন্দ্র মোদী বৈঠক করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গেও। এরপরেই আজ শুক্রবার এই ঘোষণা করেন রাজনাথ সিং।
কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফে টুইট করে জানানো হয়েছে, দেশজুড়ে করোনার বিরুদ্ধে লড়াই চালাতে এবং তাতে গতি আনতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সশস্ত্র বাহিনীগুলিকে আপৎকালীন আর্থিক ক্ষমতা দিচ্ছেন। আজ থেকেই এই ক্ষমতা কার্যকর হচ্ছে বলে জানানো হয়েছে।
এই সিদ্ধান্তে দেশের মানুষ উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।
-
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায়











Click it and Unblock the Notifications