৩০ বছর আগে মেয়ের মৃত্যু, আত্মার বিয়ে দিতে পাত্র চেয়ে বিজ্ঞাপন দিল কর্ণাটকের পরিবার
বাঙালি সাহিত্যিক নবারুণ ভট্টাচার্য হারবার্টে লিখেছিলেন, 'মৃতের সহিত কথোপকথন'। আর এখানে কেবল কথোপকথন নয়। দুই আত্মার মিলন। হিন্দু বিবাহ নিয়ম মেনে আবদ্ধ হওয়া। পঞ্চভূতে বিলীন হওয়ার পরেও 'যদিদং হৃদয়ং মম'।
মেয়ের আত্মার বিয়ে দিতে চান বাবা - মা। সেজন্য কাগজে বিজ্ঞাপনও দেওয়া হয়েছে। ৩০ বছর আগে সেই মেয়ের মৃত্যু হয়। সেই মেয়ের আত্মার বিয়ের জন্যও পুরুষ আত্মারই সন্ধান চাওয়া হয়েছে। যোগ্য আত্মাকে জামাই করা হবে।

অবাক করা, অবিশ্বাস্য হলেও এই কথাই সত্য। এমন ঘটনা দেখা গিয়েছে, কর্ণাটক রাজ্যের দক্ষিণ কণ্ণড় জেলার পুত্তুর এলাকায়। আরও জানা গিয়েছে, আত্মার বিয়ে দেওয়া ওই অঞ্চলে নতুন কোনও বিষয় নয়। এর সঙ্গে জড়িতে আছে স্থানীয় ভাবনাচিন্তাও৷
সপ্তাহখানেক আগে একটি বিজ্ঞাপন প্রকাশিত হয়েছিল। সেখানে দেখা যায় বর্ণ, গোত্রের উল্লেখ করা হয়েছে। জানানো হয়েছে, পরিবারের মেয়ের আত্মার বয়স ৩০ বছর। কাজেই পাত্র হিসেবে মৃতের আত্মার বয়সও ৩০ বছরের বেশি হতে হবে৷ অর্থাৎ পাত্রকেও ৩০ বছরের আগে মারা যেতে হবে।
ওই পরিবার বিজ্ঞাপন দেওয়ার পরেই কথাবার্তা শুরু হয় বিভিন্ন মহলে। এক সংবাদ মাধ্যমে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয়েছিল। সেই পরিবারের থেকে জানানো হয়, তারা কাগজে বিজ্ঞাপন দিয়েছিলেন। সেই মতো ৫০ জন যোগাযোগও করেছেন।
একজন মৃত পাত্রকে পছন্দ করা হবে। তার আত্মার সঙ্গেই মেয়ের আত্মার বিয়ে দেওয়া হবে। এক দু'দিন নয়। প্রায় পাঁচ বছর ধরে এই উপযুক্ত আত্মার খোঁজ করা হচ্ছে। শেষপর্যন্ত কাগজে বিজ্ঞাপন দেওয়া হয়। বিজ্ঞাপন দেখে লোকজন যোগাযোগও করেছেন।
দক্ষিণ কন্নড় এবং উডুপির উপকূলীয় জেলা - তুলনাডুতে প্রচলিত একটি প্রথা 'কুলে মাদিম'। মৃতের আত্মার মধ্যে বিবাহের সঙ্গে জড়িত।জানা গিয়েছে, আত্মার সঙ্গে আত্মার বিয়ে ওই এলাকার পুরনো রেওয়াজ। যে পরিবারের অনেক সদস্য বিয়ের আগেই মারা যায়। সেই পরিবারে অন্যদের বিয়েতে বাধা আসতে পারে। বিবাহ বয়স হলে সেই আত্মার বিয়ের সম্বন্ধ করা হয়।
দুই আত্মার মধ্যে বিবাহ দেওয়া হয়। হিন্দু নিয়ম রীতি মেনেই এই বিবাহ সম্পন্ন হয়। এর ফলে ওই দুই পরিবারের অন্য কারোর বিয়ের বাধা থাকে না। এই কথা প্রচলিত আছে।
-
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভারতের জন্য হরমুজ খুলে দিল ইরান, বন্ধুত্বপূর্ণ ৫টি দেশের ওপর অবরোধ থাকবে না -
ভোটের আগে কড়া নজরদারি, কোচবিহারে নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা -
পাকিস্তানের মত 'দালাল দেশ' ভারত নয়, ইরান-আমেরিকা সংঘর্ষে মধ্যস্থতা নিয়ে কড়া সমালোচনা জয়শঙ্করের












Click it and Unblock the Notifications