Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Dangerous Virus: চিনের পশুখামারে শতাধিক মারাত্মক ভাইরাসের খোঁজ! একবার ছড়িয়ে পড়লেই সব শেষ?

Dangerous Virus Detected In China: ফের বিপদের মুখে বিশ্ব! চিনের পশুখামার থেকে বিশ্বে ফের একবার ছড়িয়ে পড়তে মারাত্মক ভাইরাস। এমনই ১২৫ টি ভাইরাসকে চিহ্নিত করা হয়েছে। যেগুলি গোটা বিশ্বের কাছে আতঙ্ক হয়ে উঠতে পারে বলে দাবি। শুধু তাই নয়, আলোর গতিতে মানুষের শরীরেও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা।

সম্প্রতি এমন একটি রিপোর্ট সামনে এসেছে। ভারত সহ গোটা বিশ্বে করোনার ভয়ঙ্কর ছোবল দেখেছে। যার রেশ এখনও রয়ে গিয়েছে বিভিন্ন ভাবে। এই অবস্থায় এই রিপোর্ট খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ভাইরোলজিস্ট এডওয়ার্ড হোমস (virologist Edward Holmes) এবং চিনা গবেষকরা এই সংক্রান্ত রিপোর্ট সামনে এনেছেন (Dangerous Virus Detected In China) ।

Dangerous Viruses Detected In China

তাঁদের দাবি, খামারগুলিতে আরও কড়া নজর রাখতে হবে। এমনকি ভাইরাসের পরিস্থিতির উপরেও নজর রাখার কথা বলা হয়েছে রিপোর্টে। যে সমস্ত ভাইরাসের খোঁজ পেয়েছেন গবেষকরা সেগুলির মধ্যে ৩৬ টি এমন ভাইরাস রয়েছে, যেগুলি আগে থেকেই অজানা। এছাড়াও এমন ৩৯ টি ভাইরাস রয়েছে, যেগুলি অনেক বেশি মানুষের মধ্যে সংক্রমণ ছড়াতে পারে বলে মনে করা হচ্ছে।

এই বিষয়ে যে গবেষণা চালানো হয় তা নেচার জার্নালে প্রকাশিত হয়। শুধু তাই নয়, গবেষণাটি ২০২১ সাল থেকে ২০১৪ সালের মধ্যে করা হয়েছিল বলেও জানা যায়। বিভিন্ন রোগে মারা গিয়েছে এমন ৪৬১ টি প্রাণীর উপরে এই পরীক্ষা চালান গবেষকরা।

এর মধ্যে বেশির ভাগ প্রাণীই ছিল শেয়াল, কুকুর, খরগোস,এক ধরনের বাদর। এছাড়াও আরও বেশ কিছু জানোয়ারও ছিল তালিকায়। মূলত এই সমস্ত পশুগুলিকে চিকিৎসা কিংবা খাওয়ার জন্য চাষ করা হতো বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।

এমনকি ৫০ টি বন্য জন্তুর উপরেও করা হয়েছে এই পরীক্ষা। এমনটাই প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। দীর্ঘ সমীক্ষায় নতুন-পুরানো ভাইরাসের পাশাপাশি সাত ধরণের করোনভাইরাস সনাক্ত করেছে গবেষকরা। যেগুলি পরীক্ষায় ব্যবহৃত প্রাণির শরীরে ছিল বলেই মনে দাবি করা হচ্ছে। তবে কোনটিই SARS-CoV-2 এর সঙ্গে যুক্ত নয়। COVID-19 এর জন্যেই তা ছড়িয়েছে বলে অনুমান।

বলে রাখা প্রয়োজন, ভাইরোলজিস্ট এডওয়ার্ড হোমস (virologist Edward Holmes) ছড়িয়ে পড়া ভাইরাস নিয়ে দীর্ঘ গবেষণার সঙ্গে যুক্ত। বিশেষ করে পশুদের শরীরে ছড়িয়ে পড়া ভাইরাস নিয়ে বিভিন্ন গিওবেষনা চালাচ্ছেন। এই অবস্থায় তাঁর এই তথ্য নতুন করে আশঙ্কা তৈরি করছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+