Daily News Update: কুলগামে সেনার অভিযানে ফের সাফল্য
কলকাতা, পশ্চিমবঙ্গ, দেশ-দুনিয়া, খেলার জগতে কোথায় কী ঘটছে, তার সমস্ত আপডেট পেয়ে যান বেঙ্গলি ওয়ানইন্ডিয়ায়। দেখে নিন দিনের প্রত্যেকটি বড় ও ছোট খবরের আপডেট।
কলকাতা, পশ্চিমবঙ্গ, দেশ-দুনিয়া, খেলার জগতে সবসময় ঘটে যাচ্ছে নিত্যনতুন ঘটনা। রাজ্য রাজনীতি থেকে শুরু করে জাতীয় রাজনীতিতে ক্ষণে ক্ষণে বদলাচ্ছে সমীকরণ। অন্যদিকে নানা খেলার আপডেট জানতে মুখিয়ে আছেন ক্রীড়াপ্রেমীরা। তাই সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়ানইন্ডিয়া বাংলায়। দেখে নিন দিনের প্রত্যেকটি খবরের আপডেট।

অস্ট্রেলিয়াকে হারাল ভারত
টি ২০ বিশ্বকাপে অভিযান শুরুর আগে ভারত ও অস্ট্রেলিয়া বুধবার নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচ খেলছে। দুবাইয়ে ভারতকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততে হলে করতে হত ১৫৩ রান। ২ ওভার বাকি থাকতেই ভারত ৮ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে। রোহিত শর্মা ৬০ রানের ঝকঝকে ইনিংস উপহার দেন। ভালো খেলেন কে এল রাহুল, সূর্যকুমরা যাদবরাও।

প্রিয়াঙ্কা গান্ধী ফের আটক উত্তরপ্রদেশে
কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীকে বুধবার ফের আটক করা হয়েছে। তিনি সাফাই কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে আগ্রা যাচ্ছিলেন, যিনি পুলিশ হেফাজতে মারা গিয়েছিলেন বলে অভিযোগ।ইউপি পুলিশ জানিয়েছে, "লখনউতে ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং প্রিয়াঙ্কা গান্ধীকে পুলিশ লাইনে নিয়ে যাওয়া হচ্ছে। তাকে আগ্রায় যেতে দেওয়া হবে না।"
এর আগে, প্রিয়াঙ্কা গান্ধীকে লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে প্রথম টোল প্লাজায় থামানো হয়েছিল এবং পরে ইউপি পুলিশ আটক করেছিল। প্রতিবেদনে বলা হয়েছে, এক্সপ্রেসওয়ের প্রবেশপথে কংগ্রেস কর্মীদের পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়।

বাংলার করোনা আপডেট
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৮৬৭ জন। মঙ্গলবার যা ছিল ৭২৬ জন। শতাংশের নিরিখে যা প্রায় ২০ শতাংশের মতো। মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৮২ হাজার ৮১৩ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯, ০০৭। এদিন মৃত্যু হয়েছে ৯ জনের। মঙ্গলবারও সংখ্যাটা ছিল ৯। কেরলে ওনমের ভিড়ে করোনার বৃদ্ধির মতোই বাংলাতেও দুর্গাপুজোর ভিড়ে করোনা বৃদ্ধি বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। এর জন্য সাধারণ মানুষের উদাসীনতাকেই দায়ী করেছেন তাঁরা।

বৌদ্ধ তীর্থযাত্রীদের জন্য বিমানবন্দর উদ্বোধন মোদীর
উত্তর প্রদেশের বিধানসভা ভোটের আগে বড় চমক মোদী সরকারের। রাজ্যের তৃতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। উত্তর প্রদেশের কুশিনগরে উদ্বোধন করা হল তৃতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ছিলেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল।

বিপর্যস্ত দেবভূমি, বাড়ছে মৃত্যু
হড়পা বান আর মেঘ ভাঙা বৃষ্টির তাণ্ডবে বিপর্যস্ত দেবভূমি। গত দুদিনের ভারী বর্ষণের জেরে ইতিমধ্যেই উত্তরাকণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৬। বুধবারই উত্তরাখণ্ডের অবস্থা দেখতে বেরিয়ে যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। এদিকে গাড়োয়াল এবং কুমায়ুন, উত্তরাখণ্ডকে মূলত দু'টি অঞ্চলে ভাগ করা হয়। প্রবল বৃষ্টিতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুমায়ুন। নৈনিতালে আটকে পড়েছেন হাজার হাজার পর্যটক।

বৃহস্পতিবার থেকেই মেঘমুক্ত রাজ্য
বৃহস্পতিবার থেকেই মেঘমুক্ত হবে রাজ্যের আকাশ। আগামী শুক্রবার থেকে রাজ্যে পড়তে শুরু করবে শীতের আমেজ। এমনই জানিয়েছে হাওয়া অফিস। পূবালী হাওয়ার দাপট কমে যাওয়ায় পশ্চিমী ঝঞ্ঝা এখন অবস্থার করছে বিহারে। কাজেই বৃষ্টির দাপট কমতে শুরু করবে বুধবার থেকেষ দু একবার বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকলেও তেমন বর্ষণ হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস।

ফুঁসছে তিস্তা, পাহাড়ের রাস্তায় ধস
প্রবল বর্ষণ শুরু হয়েছে রাজ্যে। উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। ফুঁসছে পাহাড়ি নদীগুলি। তিস্তা-তোর্ষা একাধিক জায়গায় বিপদসীমা ছুঁয়ে ফেলেছে। ধসের আশঙ্কায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

পেট্রোলের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ল ডিজেলের দামও
পেট্রোলের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ল ডিজেলের দামও। কলকাতায় ডিজেলের ডাম ৯৮ টাকা ছুঁল। মাদে একদিন পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি স্থগিত থাকার পর ফের বাড়তে শুরপ করল পেট্রোপণ্যের দাম। কলকাতায় এক লিটার পেট্রোলের দাম ৩৪ পয়সা বেড়ে হল ১০৬ টাকা ৭৭ পয়সা. আর ডিজেলের দাম বেড়ে হল ৯৮ টাকা ৩ পয়সা।
|
করোনা আপডেট দেশে
ভারতে করোনা সংক্রমণ ১৫ হাজারের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। একনজরে দেখে নিন দেশের করোনা আপডেট। করোনা ভ্যাকসিনেও উল্লেখযোগ্য আপডেট রয়েছে এদিন।

কুলগামে সেনার হাতে নিকেশ ২ জঙ্গি
জম্মু ও কাশ্মীরের কুলগামে লস্কর ই তৈবার দুই জঙ্গিকে নিকেশ করল সেনা।

ছত্তিশগড়ের সুকমায় আত্মসমর্পন মাওবাদীদের
ছত্তিশগড়ের সুকমায় ৪৩ জন মাওবাদী আত্মসমর্পন করেছে। মাওবাদীদের বক্তব্য, যে নীতিকে সামনে রেখে তারা যোগ দিয়েছিল এই সংগঠনে, সেই নীতি কার্যত তাদের কাছে ফাঁকা প্রমাণিত হয়েছে।

স্বাস্থ্য কর্মীদের বীমা নিয়ে বড় খবর
স্বাস্থ্যকর্মীদের জন্য যে বীমা ছিল কোভিড বিধিকে সামনে রেখে , তার মেয়াদ শেষের দিকে এলেও তা আরও ১৮০ দিনের জন্য বাড়িয়ে দেওয়া হল।এই স্কিম ছিল প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনার।
-
বীরভূমে মঞ্চে তোপ মমতার, ভোটাধিকার নিয়ে কড়া বার্তা বিজেপিকে -
হামলা যতই বাড়ুক, জয় তৃণমূলেরই, পাণ্ডবেশ্বরে আক্রমণাত্মক মমতা -
রাতেই শহরে শাহ, মমতা-অভিষেকদের বিঁধে কাল প্রকাশ করবেন চার্জশিট -
রাম নবমীতে শান্তির বার্তা ও শুভেচ্ছা মমতার, উৎসব ঘিরে রাজ্যজুড়ে কড়া নজরদারি -
মুখ্যমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ভিডিয়ো ছড়ানোয় তৎপর পুলিশ, শেক্সপিয়র সরণিতে এফআইআর -
রামনবমীর মঞ্চে রাজনৈতিক বার্তা, নন্দীগ্রামে অভিষেককে কটাক্ষ শুভেন্দুর ‘৪ মে এর পর শ্রী রামই ভরসা' -
আমরা কাজ করে দেখাই, মোদীকে প্রশংসায় ভাসালেন ট্রাম্প, কূটনৈতিক বার্তায় নতুন ইঙ্গিত -
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
পেট্রোল-ডিজেলে শুল্ক কমলেও আপনি কেন একই দামে জ্বালানি কিনছেন জানেন? -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
থামছে না সংঘর্ষ! আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু, যুদ্ধের বলি আরও এক ভারতীয়











Click it and Unblock the Notifications