Daily News Update: বৃহস্পতিবার থেকে ব্যাঙ্কে পুরো সময় কাজ! রাজ্য আবার শিল্পে ১ নম্বর হবে, আশা মুখ্যমন্ত্রীর
কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ও
কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়ান ইন্ডিয়া বাংলায়। দেখে নিন দিনের প্রত্যেকটি খবরের আপডেট।

রাজ্যে আবার শিল্পে ১ নম্বর হবে
মুখ্যমন্ত্রী এদিন বলেন, তাঁর লক্ষ্য রাজ্যে শিল্পস্থাপন। এর জন্য ফের একবার বিশ্ব বঙ্গ সম্মেলন করার জন্য আধিকারিকদের নির্দেশ দেন। দেউচা-পাচামি, তাজপুর, জঙ্গলমহল সুন্দরীতে কোটি কোটি বিনিয়োগে ৪ থেকে ৫ লক্ষকর্মসংস্থান তৈরি হতে চলেছে। রাজ্যে শিল্পস্থাপন ত্বরান্বিত করতে যে কমিটি গঠন করা হয়েছে, তাঁর চেয়ারম্যান তিনিই।

পুজোর আগেই উপনির্বাচনের সম্ভাবনা
রাজ্যের পাঁচটি বিধানসভা উপনির্বাচন ও দুইটি কেন্দ্রে সাধারণ নির্বাচনের দিনক্ষণ ফোকাসে রাখছে বাংলার রাজনীতি। এদিকে, নির্বাচনী আধিকারিকরাও করোনা পরিস্থিতি ও দুর্গাপুজোর ছুটির কথা মাথায় রেখে এই নির্বাচন সংগঠনের দিকে তাকিয়ে রয়েছেন। এই পরিস্থিতিতে বাংলায় ৭ কেন্দ্রে উপনির্বাচন নিয়ে এদিন কমিশনের বৈঠকে আলোচনা হয়। সেখানেই রাজ্যের নির্বাচনী আধিকারিকরা জানিয়েছেন যে পুজোর আগেই এই উপনির্বাচন নিয়ে সমস্তরকমভাবে প্রস্তুত রাজ্য প্রশাসন।

বৃহস্পতিবার থেকে ব্যাঙ্কে পুরো সময় কাজ
মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন বৃহস্পতিবার থেকে রাজ্যে কোবিধ বিধি আরও শিথিল করা হচ্ছে। ব্যাঙ্কগুলি পুরো সময় কাজ করবে। তিনি বলেন, লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের জন্য বহু অ্যাকাউন্ট তৈরির কাজ পড়ে রয়েছে।

ইডির কাছে কলকাতায় শুনানির আবেদন রুজিরার
দিল্লিতে এদিন ইডির দফতরে হাজিরা দিচ্ছেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের স্ত্রী রুজির বন্দ্যোপাধ্যায়। ইডির কাছে আবদেন জানিয়ে বলেছেন, তাঁর বাড়ি কলকাতায়, ইডির অফিস রয়েছে সেখানে। তাই কলকাতাতেই তাঁর শুনানির বন্দোবস্ত করা হোক।

সরকারি সুবিধা নিয়ে ভুয়ো কাগজ তৈরির অভিযোগ
রাজ্য সরকারকে হেয় করার চক্রান্তের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। কৃষকবন্ধু প্রকল্পের জন্য দুয়ারে সরকারের ক্যাম্পে গিয়ে জাল জমির রেকর্ড জমা দিতে গিয়ে গ্রেফতার পাঁচ। প্রভাবশালী বিজেপি নেতার এক আত্মীয় তার কম্পিউটারটার সেন্টার থেকে এই ধরনের জাল সার্টিফিকেট তৈরি করেছে বলে দাবি পুলিশের। যদিও পুলিশে যে অভিযুক্তের নাম করেছে, সেই নামে তাঁর কোনও আত্মীয় নেই বলে দাবি করেছেন বসিরহাটের বিজেপি নেতা।

বাড়ল রান্নার গ্যাসের দাম
মাস পড়তে না পড়তেই দাম বাড়ল রান্নার গ্যাসের। ফের মধ্যবিত্তের হেঁসেলে আগুন। ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় ২৫ টাকা বেড়েেছ। দাম হয়েছে ২৫ টাকা। রান্নার গ্যাসের দাম এক লাফে ২৫ টাকা বেড়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। সামনেই আবার উৎসবের মরশুম।

প্রধানমন্ত্রীকে চিঠি
বিশ্বভারতীর পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলে উপাচার্য। বিদ্যুৎ চক্রবর্তী চিঠি লিখে আচার্য নরেন্দ্র মোদীর নিজের নিরাপত্তা চেয়েছেন বলে জানা গিয়েছে। গত কয়েকদিন ধরেই বিশ্বভারতীতে চরমবিক্ষোভ চলছে।আচার্যের বাড়ির সামনে ধরনা দিয়েছে ছাত্রছাত্রীরা। পরিস্থিতি সামাল দিতে পুলিশ নিরাপত্তা বসানো হয়েছে উপাচার্যের বাড়ির সামনে।

পানাগড়ে একগুচ্ছ কর্মসূচি মমতার
আজ দুপুরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একগুচ্ছ কর্মসূচি নিয়ে দুর্গাপুর থেকে পানাগড়ে আসছেন। একটি বেসরকারি পলিফিল্ম কারখানার শিলান্যাস করবেন তিনি। পাশাপাশি আজ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কর্মীদের নিয়ে 'পুলিশ ডে' সেলিব্রেট করবেন পানাগড় শিল্পতালুকে। এর পরে মুখ্যমন্ত্রী শিল্পপতিদের নিয়ে একটি বৈঠক করবেন বলেও জানা গেছে।

ফের বৃষ্টির পূর্বাভাস
ফের রাজ্যে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। সকাল থেকেই মেঘলা রয়েছে আকাশ।গতকাল সকালের দিকে রোদ উঠলেও দুপুরে কয়েক পশলা বৃষ্টি হয়েছে শহরে। আজও কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলা গুলিতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

প্রমোটিং মামলায় কোর্টের নির্দেশ
প্রোমোটিং সমাজের একটি ব্যাধি। যেখানেই প্রোমোটিং সেখানেই লোকাল থানার ওসি জড়িত। তদন্তকারী অফিসারের কাছে জানতে চায় হাইকোর্ট কেন পদক্ষেপ নয়?
সরশুনা থানার বাসিন্দা কাঞ্চন কুমার চন্দ ২০১৭ সালে একপ্টি ফ্ল্যাটের জন্য চুক্তি করেন। ২০২০ সালে ফ্ল্যাট না পেয়ে তিনি থানার দারস্থ হন। হাইকোর্টে মামলাও করেন। বিচারপতি জানতে চান কেন কোনো পদক্ষেপ হয়নি? সরকারী আইনজীবী রাজা সাহা জানান, ইতিমধ্যেই চার্জশিট দেওয়া হয়েছে। অভিযুক্ত জামিনে মুক্ত। তবে চার্জশিটের নথি এদিন আদালতে দেখাতে পারেন নি তিনি। বিচারপতি রাজশেখর মান্থার বক্তব্য সমাজের ব্যাধি প্রোমোটিং। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ওসি এর সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িত। আগামী বৃহস্পতিবার ওই মামলার তদন্তকারী অফিসারকে কেস ডাইরি সহ আদালতে আসার নির্দেশ দিয়েছেন তিনি।
।

ইডির তল্লাশি
কসবার ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের তদন্তে তৎপর ইডি। বুধবার সকাল থেকে একাধিক জায়গায় তল্লাশি আধিকারিকদের। এদিন দেবাঞ্জন দেবের মাদুরদহের বাড়িতে আধিকারিকরা হানা দেন। এছাড়াও লেনিন সরনি, গড়িয়া, ওয়াটগঞ্জে হানা দেয় ইডি। চলে জোরদার তল্লাশি।

ভ্যাকসিনে পদপিষ্ট হওয়ার ঘটনায় শোকজ
বানারহাটে টিকার লাইনে পদপিষ্ট হওয়ার ঘটনায় বিডিও এবং বিএমওএইচকে শোকজ। শোকজ করলেন জেলা শাসক। ৫০০ জনের টিকাকরণের পরিকল্পনা ছিল স্কুল কর্তৃপক্ষের। গতকাল বানার হাটে পদপিষ্ট হয়েছিলেন ২৫ জন। এদিকে বুধবারেও করোনার টিকার কুপন কাটা নিয়ে একাধিক জায়গায় প্রবল অশান্তি তৈরি হয়েছে।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications