Cyclone: উপকূলে বাড়ছে ঘূর্ণিঝড় 'আসনা', ৮০ বছরের মধ্যে চতুর্থবার বিরল পরিস্থিতি
বিরল আবহাওয়ার মুখে ভারতের উপকূল। আবহাওয়া দফতর এদিন জানিয়েছে, শুক্রবারের মধ্যে গুজরাত উপকূলের কাছে উত্তর আরব সাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে। বর্তমানে থাকা সিস্টেমটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে, ১৯৬৪ সালের পর থেকে অগাস্টে আরব সাগরে দ্বিতীয়বারের মতো ঘটবে। আর ঘূর্ণিঝড়ের নাম হবে আসনা। এই নামটি পাকিস্তানের দেওয়া।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই ঘূর্ণিঝড়ের ভারতীয় উপকূল রেখাকে প্রাভাবিত করার সম্ভাবনা খুবই কম। কারণ সৌরাষ্ট্র-কচ্ছ অঞ্চলে বর্তমানে গভীর নিম্নচাপটি ৩০ অগাস্টের মধ্যে উত্তর আরব সাগরে সরে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, এটি পশ্চিম-দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। কচ্ছ এবং সংলগ্ন সৌরাষ্ট্র ও পাকিস্তান উপকূল থেকে উত্তর-পূর্ব আরব সাগরে উত্থিত হতে পারে এবং ৩০ অগাস্ট ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আবহাওয়া দফতরের তরফে শুক্রবার গুজরাতের ভারুচ, কচ্ছ ও সৌরাষ্ট্র জেলায় অত্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। ৩১ অগাস্ট শনিবার গুজরাতের উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবারের পরে শুক্রবারেও দক্ষিণ গুজরাত, সৌরাষ্ট্র ও কচ্ছে বাতাসের বেগ থাকতে পারে ঘন্টায় ৬৫ কিমি। এছাড়া আগামী দুই দিনের মধ্যে উত্তর মহারাষ্ট্র উপকূলে ঘন্টায় ৬০ কিমি বেগে ঝড় বইতে পারে।
অন্যদিকে, পাকিস্তানের আবহাওয়া বিভাগের তরফে শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাকিস্তানেরক সিন্ধু প্রদেশের প্রশাসনের তরফে দুটি জেলায় বন্যার ব্যাপারে সতর্ক করা হয়েছে।
বর্ষার মরসুমে ঘূর্ণিঝড় বিরল। উল্লম্বভাবে ছয় থেকে নয় কিমি পর্যন্ত প্রসারিত হতে পারে এবং অনুভূমিকভাবে হাজার হাজার কিমি কভার করতে পারে। তবে আবহাওয়া দফতর বলেছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর শক্তিশালী প্রতিরোধের কারণে জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে নিম্নচাপগুলি সাধারণভাবে ঘূর্ণিঝড়ে পরিণত হয় না।
আবহাওয়া দফতর আরও জানিয়েছে, আরব সাগরে নিম্নচাপ ও তাদের তীব্রতা ১৯৬১, ১৯৬৪ ও ২০২২ সালে রেকর্ড করা হয়েছিল। তবে এগুলির কোনওটিই ঘূর্ণিঝড়ে পরিণত হয়নি। অন্যদিকে, ১৯৪৪, ১৯৬৪ ও ১৯৭৬ সালে ভূভাগে গভীর নিম্নচাপকে সক্রিয় হতে দেখা গিয়েছে। যা বিরল ঘটনা।












Click it and Unblock the Notifications