Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

CWC-তে রদবদল! বিদ্রোহী থেকে বড় ভূমিকায় শশী তারুর-শচীন পাইলট

কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে বড় রদবদল। দলের শীর্ষ সিদ্ধান্তগ্রহণকারী সংস্থায় শচীন পাইলট ও শশী তারুরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এব্যাপারে সোশ্যাল মিডিয়া পোস্টে তারুর বলেছেন, কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে মনোনীত করার দলের সিদ্ধান্তে তিনি সম্মানিত।

তিনি আরও বলেছেন, গত ১৩৮ বছর ধরে দলকে গাইড করার জন্য, সিডব্লুসি ঐতিহাসিক ভূমিকা পালন করছে। সেই প্রতিষ্ঠানের অংশ হতে পেরে তিনি কৃতজ্ঞ বলেও জানিয়েছেন তিনি।সাধারণভাবে কংগ্রেসের ওয়ার্কিং কমিটি কংগ্রেসের কার্যনির্বাহী ক্ষমতা হিসেবে কাজ করে এবং পার্টির সংবিধানের ব্যাখ্যা ও বাস্তবায়নে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে।

শশী তারুর, শচীন পাইলট

কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে খাড়গের পরে নাম রয়েছে সনিয়া গান্ধী ও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর। তারপরেই রয়েছে রাহুল গান্ধীর নাম। পঞ্চম নামটি বাংলার অধীর রঞ্জন চৌধুরীর। তালিকায় রয়েছে একে অ্যান্টনি, অম্বিকা সোনি, মীরা কুমার ও দিগ্বিজয় সিং-এর নাম। প্রসঙ্গত একে অ্যান্টনির ছেলে অনিল অ্যান্টকে বিজেপি তাদের জাতীয় দলে অন্তর্ভুক্ত করেছে।

পুনর্গঠিক কংগ্রেসের ওয়ার্কিং কমিটিতে গান্ধী পরিবারের তিন সদস্য ছাড়াও অধীর চৌধুরী, শচীন পাইলট ও শশী তারুরের মতো ৩৯ জন সদস্য রয়েছেন। রাজস্থান বিধানসভা নির্বাচনের আগে শচীন পাইলটকে কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে অন্তর্ভুক্ত করা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

২০১৮ সালে রাজস্থানে কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে গেহলট ও পাইলটের মধ্যে বাকযুক্ত অব্যাহত। ২০২০ সালে পাইলট গেহলটের বিরুদ্ধে বিদ্রোহের নেতৃত্ব দেন। যে কারণে তাঁকে উপমুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

অন্যদিকে শশী তারুর হলেন, সেই নেতা যিনি ২০২০ সালে কংগ্রেসে সনিয়া গান্ধীর নেতৃত্বে নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সেই সময় শশী তারুরে পাশে ছিলেন আনন্দ শর্মা, মুকুল ওয়াসনিকের মতো নেতারা। নতুন সিডব্লুসিতে এঁদের সাধারণ সদস্য হিসেবে রাখা হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+