Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মোদী সরকার ক্রিপ্টোকারেন্সি নিষিদ্ধ করতে বিল আনছে, একনজরে ১০ পয়েন্ট

মোদী সরকার ক্রিপ্টোকারেন্সি নিষিদ্ধ করতে বিল আনছে, একনজরে ১০ পয়েন্ট

ভারতের প্রায় সমস্ত ক্রিপ্টোকারেন্সি নিষিদ্ধ করতে চাইছে কেন্দ্রের মোদী সরকার। সেই লক্ষ্যে সংসদের শীতকালীন অধিবেশনে একটি বিল আনার প্রস্তাব রেখেছে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ডিজিটাল মুদ্রা নিয়ন্ত্রণ করার জন্য একটি পরিকাঠামো তৈরি করতে চায়। সম্প্রতি প্রধান ডিজিটাল মুদ্রায় প্রায় ১৫ শতাংশ, বিটকয়েনে প্রায় ১৮.৫৩ শতাংশ, ইথেরিয়ামে ১৫.৫৮ শতাংশ এবং টিথারে ১৮.২৯ শতাংশ পতন হয়েছে। তাই বিল আনার পথে হাঁটছে কেন্দ্রীয় সরকার।

মোদী সরকার ক্রিপ্টোকারেন্সি নিষিদ্ধ করতে বিল আনছে, একনজরে ১০ পয়েন্ট

সংসদে শীতকালীন অধিবেশনে এই ক্রিপ্টোকারেন্সি বিল পাস করার আগে রইল এই বিষয়ক ১০টি পয়েন্ট

1. ক্রিপ্টোকারেন্সি অ্যান্ড রেগুলেশন অফ অফিশিয়াল ডিজিটাল কারেন্সি বিল ২০২১ পেশ করার জন্য তালিকাভুক্ত করা হয়েছে। ২৯ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া শীতকালীন অধিবেশন চলাকালীন এই বিল সংসদে উপস্থাপিত হবে।

2. বিলটি আরবিআই দ্বারা জারি করা অফিসিয়াল ডিজিটাল মুদ্রা তৈরির জন্য একটি সুবিধাজনক কাঠামো তৈরি করতে প্রয়োগ করা হবে। এটি ভারতে সমস্ত ব্যক্তিগত ক্রিপ্টোকারেন্সি নিষিদ্ধ করতেও প্রয়োগ হবে। ক্রিপ্টোকারেন্সির অন্তর্নিহিত প্রযুক্তির প্রচারের জন্য কিছু ব্যতিক্রমী বিষয় থাকবে বিলে।

3. রিজার্ভ ব্যাঙ্ক ব্যক্তিগত ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে। বিটকয়েন বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি। প্রায় ৬০ হাজার ডলারে ঘুরে বেড়াচ্ছে এর দাম। এই বছরের শুরু থেকে এর দাম দ্বিগুণেরও বেশি হয়েছে। স্থানীয় বিনিয়োগকারীদের তা আকৃষ্ট করেছে৷

4. শিল্পের অনুমান অনুসারে ভারতে ১৫ মিলিয়ন থেকে ২০ মিলিয়ন ক্রিপ্টো বিনিয়োগকারী রয়েছেন। ভারতে ক্রিপ্টো বিনিয়োগকারীদের মোট ক্রিপ্টো হোল্ডিং প্রায় ৪০ হাজার কোটি বা ৫.৩৯ বিলিয়ন ডলার।

5. সম্প্রতি ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগে সহজ এবং উচ্চ রিটার্নের প্রতিশ্রুতি দিয়ে বিজ্ঞাপনের ক্রমবর্ধমান সংখ্যা দেখা গেছে। বিভ্রান্তিকর দাবির সঙ্গে বিনিয়োগকারীদের প্রলুব্ধ করার জন্য এই ধরনের মুদ্রা ব্যবহার করা হচ্ছে বলে উদ্বেগ ধরা পড়েছে।

6. গত সপ্তাহে বিজেপি সদস্য জয়ন্ত সিনহার সভাপতিত্বে অর্থ সংক্রান্ত স্থায়ী কমিটি ক্রিপ্টো এক্সচেঞ্জ, ব্লকচেইন এবং ক্রিপ্টো অ্যাসেট কাউন্সিলের প্রতিনিধিদের সঙ্গে দেখা করে একটি সিদ্ধান্তে পৌঁছয় যে ক্রিপ্টোকারেন্সি নিষিদ্ধ করা উচিত নয়। তবে এটি নিয়ন্ত্রিত করা উচিত।

7. প্রাইভেট ডিজিটাল কারেন্সি গত এক দশকে জনপ্রিয়তা পেয়েছে। যাইহোক, নিয়ন্ত্রক সংস্থা এবং সরকার এই মুদ্রাগুলি সম্পর্কে সন্দিহান এবং সংশ্লিষ্ট ঝুঁকিগুলি সম্পর্কে শঙ্কিত৷ তাই তড়িঘড়ি বিল করে ক্রিপ্টোকারেন্সি বন্ধ করতে উদ্যোগী হয়েছে।

8. ২০২১-এর ৪ মার্চ সুপ্রিম কোর্টে আরবিআই একটি সার্কুলার দেখিয়েছিল। ওই সার্কুলারটি ২০১৮-র ৬ এপ্রিলের। সেটি দ্বারা নিয়ন্ত্রিত ব্যাঙ্ক এবং সংস্থাগুলিকে ভার্চুয়াল মুদ্রার ক্ষেত্রে পরিষেবা প্রদান থেকে নিষিদ্ধ করেছিল।

9. ১৮ নভেম্বর সিডনি সংলাপে মূল বক্তৃতা দেওয়ার সময়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমস্ত দেশকে ক্রিপ্টোকারেন্সি নিশ্চিত করার জন্য অনুরোধ করেছিলেন। ক্রিপ্টোকারেন্সি যেন ভুল হাতে না পড়ে তার জন্য সতর্ক করেছিলেন।

10. বর্তমানে এল সালভাদর হল একমাত্র দেশ যেটি ক্রিপ্টোকারেন্সিকে আইনি দরপত্র হিসাবে স্বীকৃতি দেয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+