প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে সম্পূর্ণ পুরুষ কন্টিনজেন্টের নেতৃত্ব দেবেন সিআরপিএফ অফিসার সিমরন বালা
প্রজাতন্ত্র দিবসের ঐতিহাসিক কুচকাওয়াজে এবার প্রথমবারের মতো সম্পূর্ণ পুরুষ সদস্যদের একটি কন্টিনজেন্টের নেতৃত্ব দেবেন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) সহকারী কমান্ড্যান্ট সিমরন বালা। দেশের সর্ববৃহৎ কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর ইতিহাসে এ ঘটনা নজিরবিহীন, ইউনিফর্ম পরিসরে নেতৃত্বের ধরন বদলের এক প্রতীকী মুহূর্তও।
জন্ম জম্মু ও কাশ্মীরের রাজৌরির নওশেরা অঞ্চলে, সীমান্তবর্তী এই জেলার মেয়ে সিমরনের নির্বাচন হয়েছে বহু ধাপের কঠোর মূল্যায়ন, পূর্ণ পোশাকের মহড়া ও কার্তব্য পথ ধরে কমান্ড প্রক্রিয়ার পরীক্ষার পর। প্রায় দেড়শ'রও বেশি পুরুষ সদস্যের একটি কন্টিনজেন্টের নেতৃত্ব দেবেন তিনি।

বালা বলেন, "ভারত প্রজাতন্ত্রের জাতীয় পর্যায়ের অনুষ্ঠানে সিআরপিএফ কন্টিনজেন্টের নেতৃত্ব দেওয়ার সুযোগ পাওয়া সত্যিই সম্মানের। এটি শুধু সম্মান নয়, দায়িত্বও।" এক মাসেরও বেশি সময় ধরে চলছে মহড়া, একক দক্ষতা, দলগত সমন্বয় ও কমান্ডের নিখুঁত প্রয়োগের ওপর বিশেষ গুরুত্ব দিয়েই এই প্রস্তুতি।
প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে কন্টিনজেন্ট নেতৃত্ব দীর্ঘদিন ধরে পুরুষ আধিকারিকদের জন্য সাধারণত সংরক্ষিত দায়িত্ব। নারীরা এর আগে নারী বা মিশ্র কন্টিনজেন্টে নেতৃত্ব দিলেও সম্পূর্ণ পুরুষ কন্টিনজেন্টের কমান্ড এখনোও বিরল ঘটনা।
ইউপিএসসি'র CAPF (AC) পরীক্ষায় প্রথম চেষ্টাতেই শীর্ষ শতকের মধ্যে স্থান পেয়ে সিআরপিএফ এ যোগ দেন সিমরন। গুরগাঁওয়ের সিআরপিএফ একাডেমিতে প্রশিক্ষণের সময় শৃঙ্খলা, নেতৃত্ব ও যোগাযোগ দক্ষতার কারণে প্রশিক্ষকদের নজরে ছিলেন তিনি।
প্রথম অপারেশনাল পোস্টিং ছিল ছত্রিশগড়ের বস্তার অঞ্চলে, যেখানে বামপন্থী উগ্রবাদ মোকাবিলায় নিয়োজিত বস্তারিয়া ব্যাটালিয়নে তিনি ময়দানি দায়িত্ব পালন করেন। সহ আধিকারিকদের মতে, মাঠ পর্যায়ের সেই অভিজ্ঞতা স্থির মানসিকতা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা গড়ে তোলে যা পরে আনুষ্ঠানিক প্রশিক্ষণেও উজ্জ্বল হয়।
সীমান্ত জেলা রাজৌরিতে জন্ম, যেখানে নিয়মিত গোলাগুলির শব্দই বড় হওয়ার বাস্তবতা। বালা বলেন, "ছোট থেকেই ইউনিফর্ম পরা মানুষের মাঝেই বড় হয়েছি। ওই পরিবেশই অনুপ্রেরণা হয়ে উঠেছিল।" তার হাত ধরে প্রথমবার রাজৌরি জেলার কেউ সিআরপিএফে গ্রুপ এ স্তরে কমিশন পেয়েছে।
নারীর ভূমিকা নিয়ে বালা বলেন, "আজ সুযোগ দায়িত্ব লিঙ্গ বিবেচনায় নয়, যোগ্যতায় নির্ধারিত হচ্ছে। সিআরপিএফ দীর্ঘদিন ধরেই নারী আধিকারিকদের সুযোগের ক্ষেত্রে অগ্রগামী। নারী ব্যাটালিয়ন, মাঠপর্যায়ে ডাক সবকিছুই তার প্রমাণ।"
কাশ্মীরি তরুণীদের উদ্দেশে বালার বার্তা "নিজের ওপর বিশ্বাস রাখুন, বড় স্বপ্ন দেখুন, কঠোর পরিশ্রম করুন। আজ সুযোগ প্রতিভাভিত্তিক, আর দেশের প্রতিটি ক্ষেত্রেই নারীর প্রয়োজন।"
পরিবারের উচ্ছ্বাস চোখে পড়ার মতো "সবাই অপেক্ষা করছে ২৬ জানুয়ারির সেই মুহূর্তটির," জানিয়েছেন বালা। রাজৌরি জেলার বাসিন্দাদের কাছে এটি গর্বের বিষয়ও, সীমান্ত অঞ্চল থেকে জাতীয় মঞ্চে নেতৃত্বের প্রতিকৃতি।
৭৭তম প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতি চলছে জোরকদমে। বিভিন্ন বাহিনীর কন্টিনজেন্ট মূল্যায়নের মধ্যে বালার নেতৃত্ব কেবল নিখুঁত মার্চ নয় বরং নিরাপত্তা বাহিনীর নেতৃত্ব কাঠামোতে পরিবর্তনের ইঙ্গিত হিসেবেও দেখা হচ্ছে।
-
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
ইরান নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নতুন ঘোষণা, কী ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
২৯৪ আসনেই প্রার্থী ঘোষণা করল কংগ্রেস, শ্রীরামপুরে লড়ছেন শুভঙ্কর সরকার -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
ইরান যুদ্ধের মাঝেই ফের জ্বালানি ও বিদ্যুৎ নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন নরেন্দ্র মোদী, কী নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী? -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications