কেরল নির্বাচন : কংগ্রেসকে হারিয়ে জিতবে বামেরা, আত্মবিশ্বাসী ইয়েচুরি
তিরুবনন্তপুরম, ১০ মে : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সময়ে বাম-কংগ্রেস জোট নিয়ে নানা মহল থেকে নানা কথা হয়েছিল। দুই যুযুধান পক্ষ একজোট হয়ে কীভাবে লড়বে, নীতি-আদর্শের প্রশ্নে বিরোধীরা তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছিল এই দুই দলের নেতা-নেত্রীদের প্রতি।
কিন্তু এসব বিরোধিতাকে আমল না দিয়ে বাম-কংগ্রেস নেতাদের বক্তব্য ছিল, তৃণমূল কংগ্রসকে উৎখাত করতে এই জোট প্রয়োজন ছিল। মানুষের প্রয়োজনে জোট করতে হয়েছে বলেও গলার স্বর উচু করেছিলেন বাম-কং নেতারা।

রাজ্য বিধানসভা ভোট সাঙ্গ হয়েছে। এবার সামনে কেরল নির্বাচন। সেখানে দুটি দল দুজনের যুযুধান প্রতিপক্ষ। এখানে আবার কংগ্রেসকে বিঁধতে কোনও কসুর করছে না বাম নেতৃত্ব। কেরল সিপিএম যেমন ইতিমধ্যেই কংগ্রেস ও বিজেপি, আরএসএসের মধ্যে গোপন বোঝাপড়ার অভিযোগ এনেছে।
সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি কংগ্রেস ও আরএসএস গোপন আঁতাতের অভিযোগ জানিয়ে বলেছনে, কেরলে ফের একবার কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্টকে হারিয়ে বাম গণতান্ত্রিক ফ্রন্ট ক্ষমতায় ফিরবে।
এক্ষেত্রে বাম ফ্রন্টের হাতিয়ার দুর্নীতি। ক্ষমতাসীন ওমেন চণ্ডী সরকারের বিরুদ্ধে বিরোধী সব রাজনৈতিক দলই দুর্নীতির অভিযোগে সরব হয়েছে।
ইয়েচুরির দাবি, ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্টের বিরুদ্ধে সাধারণ মানুষ, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে ভোট দেবে। অন্যদিকে বিজেপিকে একহাত নিয়ে তিনি জানিয়েছেন, গুজরাত, মধ্যপ্রদেশ, রাজস্থান, ঝাড়খণ্ডের মতো রাজ্যে সংখ্যালঘু রাজনীতি দানা বাঁধলেও কেরলে তা কোনওদিনও সম্ভব হবে না।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications