১৯ লক্ষ আক্রান্তের দিকে দৌড় করোনার, দ্বিগুণ সুস্থতার সংখ্যাও, আশা দেখাল কেন্দ্র

১৯ লক্ষ আক্রান্তের দিকে দৌড় করোনার, দ্বিগুণ সুস্থতার সংখ্যাও, আশা দেখাল কেন্দ্র

দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে ১৮ লক্ষে। তাও আশাবাদী স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে যে দেশে সক্রিয় কেসের চেয়ে সুস্থ হওয়ার সংখ্যা দ্বিগুণ। মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে রোজের বুলেটিনে এই কথা বলা হয়।

১৯ লক্ষ আক্রান্তের দিকে দৌড় করোনার, দ্বিগুণ সুস্থতার সংখ্যাও, আশা দেখাল কেন্দ্র


স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে যে ২ কোটি কোভিড–১৯ টেস্ট হয়েছে, যার মধ্যে শেষ ২৪ ঘণ্টার মধ্যে ৬.‌৬ লক্ষ টেস্ট হয়েছে। এছাড়াও প্রথম লকডাউন শুরু হওয়ার পর থেকে দেশে মৃত্যুর হারও যথেষ্ট কম। অনেক রাজ্যই টেস্টিংয়ের ক্ষমতা বাড়িয়ে দিয়েছে, আরটি–পিসিআর ও দ্রুত অ্যান্টিজেন টেস্ট উভয় টেস্টই অনেক রাজ্যে বেড়েছে। ২৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে প্রতিদিন ১৪০টি করে টেস্ট হচ্ছে প্রতি দশ লক্ষ জনসংখ্যায়। গোয়া, দিল্লি, ত্রিপুরা ও তামিলনাড়ুতেও টেস্টের সংখ্যা বাড়ানো হয়েছে।

প্রথম লকডাউনের পর এই প্রথমবার মৃত্যুর হার কমে দাঁড়িয়েছে ২.‌১০%‌। মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে এবং এটা ক্রমাগত চলতে থাকবে, যে ভালো ইঙ্গিত। দেশের সামগ্রিক পজিটিভ কেস ৮.‌৮৯ শতাংশ। দশ শতাংশের কম পজিটিভ কেস রয়েছে পাঞ্জাব, রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, হরিয়ানা, অসম, পশ্চিমবঙ্গ ও কর্নাটকে। গত সপ্তাহে ভারতে সামগ্রিক পজিটিভ আক্রান্ত ছিল ১১ শতাংশ। এর অর্থ কিছু কিছু রাজ্যে কোভিড–১৯–এর কেস বৃদ্ধি পেয়েছিল।

স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে আরও জানা গিয়েছে যে সিরাম ইনস্টিটিউট প্রস্তুতকারক অক্সফোর্ড প্রতিষেধক ভারতে দ্বিতীয় ও তৃতীয় স্তরের ট্রায়ালের জন্য অনুমোদন পেয়ে গিয়েছে, যা এ সপ্তাহের মধ্যে দেশের ১৭টি জায়গায় করা হবে।

বর্তমানে ভারতে ৫,৮৬,২৯৮টি সক্রিয় কোভিড–১৯ কেস রয়েছে এবং ১২ লক্ষের বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন। ৬০ বছর বা তার ঊর্ধ্বে বয়স যাদের, সেক্ষেত্রে করোনা য় মৃত্যু হয়েছে ৫০ শতাংশ এবং ৩৭ শতাংশ মৃত্যু হয়েছে যাদের বয়স ৪৫ থেকে ৬০–এর মধ্যে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+