Covid Vaccine: করোনা পরবর্তীকালে আচমকা মৃত্যুতে ভ্যাকসিনের যোগ নেই, জানাল আইসিএমআরের গবেষণা

করোনার পর আচমকাই অনেক মানুষের অকালমৃত্যু নিয়ে নানা সময়ে নানা আলোচনা হয়েছে। করোনা ভ্যাকসিনের কারণেই এই ঘটনা ঘটছে কিনা তা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছিলেন। তবে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ এবং এইমস-এর বিশদ গবেষণা থেকে এটা স্পষ্ট যে কোভিড-১৯ ভ্যাকসিন এবং কোভিড-১৯ পরবর্তীকালে প্রাপ্তবয়স্কদের মধ্যে আকস্মিক মৃত্যুর মধ্যে কোনও যোগসূত্র নেই। দেশে ৪০ বছরের কম বয়সীদের মধ্যে হঠাৎ করে হৃদরোগে আক্রান্তের হার বৃদ্ধি পাওয়ায় এই গবেষণাটি করা হয়েছিল।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক স্পষ্ট করে জানিয়েছে যে কোভিড ভ্যাকসিন এবং অল্পবয়স্কদের মধ্যে হৃদরোগে আক্রান্ত হওয়ার মধ্যে কোনও সম্পর্ক নেই। জাতীয় সমীক্ষায় দেখা গিয়েছে যে জীবনযাপন এবং আগে থেকে থাকা শারীরিক অসুস্থতাই এই আকস্মিক মৃত্যুর প্রধান কারণ।

আইসিএমআর এবং ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল একসঙ্গে কাজ করে আকস্মিক মৃত্যুর কারণগুলি বোঝার চেষ্টা করেছে। বিশেষ করে ১৮ থেকে ৪৫ বছর বয়সী তরুণ প্রাপ্তবয়স্কদের মধ্যে এই সমস্যা বেশি দেখা গিয়েছে। এই সংক্রান্ত গবেষণা মে থেকে অগাস্ট ২০২৩ পর্যন্ত ১৯টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৭টি হাসপাতালে করা হয়েছিল।

গবেষণার ফলাফল থেকে এটা স্পষ্ট যে কোভিড-১৯ ভ্যাকসিনগুলি অল্পবয়স্কদের মধ্যে আকস্মিক মৃত্যুর ঝুঁকি বাড়ায় না। একটি বিবৃতিতে বলা হয়েছে, হঠাৎ কার্ডিয়াক মৃত্যুর কারণ হতে পারে জিনগত বিষয়, জীবনযাপন, আগে থেকে থাকা শারীরিক অসুস্থতা এবং কোভিড-পরবর্তী জটিলতা।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে যে বিজ্ঞানীরা বারবার বলছেন কোভিড-১৯ ভ্যাকসিন এবং আকস্মিক মৃত্যুর মধ্যে যোগসূত্র সম্পূর্ণ ভিত্তিহীন। স্বাস্থ্য মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, "চূড়ান্ত প্রমাণ ছাড়া এমন দাবি অথবা ভাবনা জনসাধারণের মধ্যে ভ্যাকসিন সম্পর্কে অনাস্থা তৈরি করতে পারে। যা অতিমারীর সময় লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন যে ভ্যাকসিন নেওয়ার পাশাপাশি জীবনযাত্রার সঠিক পদ্ধতি অনুসরণ করা এবং সময়মতো স্বাস্থ্য পরীক্ষা করানো বেশি জরুরি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+