করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে আর এক ধাপ এগোল ভারত, কোভিড টেস্টের সংখ্যা অতিক্রম করল ১ কোটি

করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে আর এক ধাপ এগোল ভারত, কোভিড টেস্টের সংখ্যা অতিক্রম করল ১ কোটি

করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে দেশ দারুণ এক মাইলস্টোন ছুঁল। কোভিড টেস্টের সংখ্যা গোটা দেশজুড়ে ১০ মিলিয়নে (‌১ কোটি)‌ পৌঁছাল। এই বড় সাফল্যের পেছনে রয়েছে উল্লেখযোগ্যভাবে সারা দেশে করোনা টেস্ট বেড়ে যাওয়া এবং '‌টেস্ট, সনাক্ত ও চিকিৎসা’‌ কৌশলে মনোনিবেশকরা, এই কৌশলের পাশাপাশি কেন্দ্র সরকার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারের সঙ্গে সামঞ্জস্য রেখে চলেছিল।

৩,৪৬,৪৫৯টি নমুনা টেস্ট গত ২৪ ঘণ্টায়

৩,৪৬,৪৫৯টি নমুনা টেস্ট গত ২৪ ঘণ্টায়

গত ২৪ ঘণ্টায় প্রায় সাড়ে তিন লক্ষ নমুনা টেস্ট হয়েছে এই দেশে। পরীক্ষা হয়ে যাওয়া নমুনাগুলির মোট সংখ্যা ১,০১,৩৫,৫২৫। স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে মঙ্গলবার এক বিবৃতি জারি করে বলা হয়েছে, দেশে টেস্টিং ল্যাবের নেটওয়ার্ক বেড়ে যাওযার কারণেই এই উল্লেখযোগ্য সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে।

দেশে ল্যাব সংখ্যা ১১০৫টির বেশি

দেশে ল্যাব সংখ্যা ১১০৫টির বেশি

এখনও পর্যন্ত দেশে ১১০৫টির বেশি ল্যাবে মানুষ কোভিড টেস্ট করাতে সক্ষম হয়েছে। সরকারি ল্যাবের সংখ্যা ৭৮৮টি ও ৩১৭টি বেসরকারি ল্যাব। এই সমস্ত ল্যাবে করোনা ভাইরাসের ভিন্ন ধরনের টেস্ট করানো হয়। যেগুলি হল-

১)‌ রিয়্যাল-টাইম আরটি পিসিআর ভিত্তিক টেস্টিং ল্যাব:‌ ৫৯২টি ল্যাবে হয় (‌সরকারি ৩৬৮ ও বেসরকারি ২২৪)‌

২)‌ ট্রু নাট ভিত্তিক টেস্টিং ল্যাব:‌ ৪২১টি ল্যাবে হয় (‌সরকারি ৩৮৭ ও বেসরকারি ৩৪)‌

৩)‌ সিবিনাট ভিত্তিক টেস্টিং ল্যাব:‌ ৯২টি ল্যাবে হয় (‌৩৩টি সরকারি ৫৯টি বেসরকারি)‌

 গত ২৪ ঘণ্টায় সুস্থ ১৫ হাজারের বেশি

গত ২৪ ঘণ্টায় সুস্থ ১৫ হাজারের বেশি

স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, ‘‌রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে ভারত সরকার কর্তৃক কোভিড-১৯ এর নিয়ন্ত্রণ ও পরিচালনার জন্য ধারাবাহিক ও মনোনিবেশিত প্রচেষ্টার ফলে কোভিড-১৯ রোগীদের মামলার সংখ্যা আজ পর্যন্ত ৪,২৪,৪৩২ হয়েছে। গত ২৪ ঘণ্টায় মোট ১৫,৩৫০ জন কোভিড রোগী সুস্থ হয়ে উঠেছেন।'‌

 ১লক্ষ ৭১ হাজার রোগী সুস্থ হয়ে উঠেছে

১লক্ষ ৭১ হাজার রোগী সুস্থ হয়ে উঠেছে

স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, কোভিড-১৯ সক্রিয় মামলায় এখনও পর্যন্ত ১ লক্ষ ৭১ হাজার জন আরও রোগী সুস্থ হয়ে উঠেছে। দেশে জাতীয় নিরাময়ের হার ৬০.‌৮৬%‌। এখনও ২,৫৩,২৮৭টি সক্রিয় কেস রয়েছে, যাদের চিকিৎসা চলছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+