কাজে এল না বুকে ব্যাথার 'অভিনয়', পুলিশ হেফাজতেই যেতে হল হানিপ্রীতকে
৬ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হল গুরমিত রাম রহিমের দত্তক কন্যা হানিপ্রীতেকে, তাকে ১৪দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়েছিল পুলিশ
৬ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হল গুরমিত রাম রহিমের দত্তক কন্যা হানিপ্রীতেকে। বুধবার তাকে পুলিশ হেফাজতের নির্দেশ দেয় পাঁচকুলা আদালত। এদিন অবশ্য তাকে ১৪দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়েছিল পুলিশ।

পুলিশের পক্ষ থেকে আদালতে বলা হয়, হানিপ্রীত ডেরা সাচা সওদার অনেক গোপন বিষয় জানেন। এমনকী ডেরার নানা কুকর্মও তাঁর নির্দেশেই হয়েছে। সেইসঙ্গে গত ২৫ অগাস্ট হরিয়ানা, পঞ্জাব ও দিল্লিতে হিংসার নেপথ্যেও তিনিই ছিলেন। ফলে তাঁকে ১৪দিনের পুলিশ হেফাজতে নেওয়া হলে জেরা করে আরও অনেক তথ্য পাওয়া যাবে। যদিও হানিপ্রীত নিজেকে নির্দোষই দাবি করে আসছেন। দুপক্ষের সওয়াল জবাব শোনার পর হানিপ্রীতকে ৬দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন পাঁচকুলা আদালতের বিচারক।

৩৮ দিন পুলিশের চোখে ধুলো দেওয়ার পর মঙ্গলবারই রাম রহিমের পালিত কন্যাকে গ্রেফতার করে হরিয়ানা পুলিশ। রাতভর জেরাও করা হয়। জেরাতেও তিনি নিজেকে নির্দোষ বলেই দাবি করেছেন। সেইসঙ্গে রাম রহিমের সঙ্গে সম্পর্ক বাবা ও মেয়ের মতই বলেও দাবি করেছেন। তাঁদের সম্পর্ক নিয়ে কুৎসা রটানো হচ্ছে বলেও দাবি করেছেন প্রিয়াঙ্কা তানেজা ওরফে হানিপ্রীত।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications